রপ্তানি আয়ে ডলারের নতুন দর ১০৭.৫০ টাকা
আমদানি, রপ্তানি, রেমিটেন্স ও নগদ কেনাবেচায় বিদেশি মুদ্রার একাধিক বিনিময় হারকে একটিতে নামিয়ে আনার পদক্ষেপের অংশ হিসেবে এবার রপ্তানি আয়ে ডলারের দর ৫০ পয়সা বাড়ানো হয়েছে। ২ জুলাই, রোববার থেকে রপ্তানি আয়ে ডলারের নতুন দর ১০৭ টাকা ৫০ পয়সা কার্যকর হবে। এদিকে এদিন থেকে আন্তঃব্যাংক দর অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকের কাছে ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। […]



