
প্রিয় পে দিচ্ছে দুটি ব্যাংক অ্যাকাউন্ট ও চারটি ভার্চুয়াল মাস্টারকার্ড
যারা ফ্রিল্যান্সিং করেন, তারা অনেকে পেমেন্ট নিতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ঝামেলার মুখোমুখি হন। আবার অনেকে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করলেও সেখানে নানান বিধিনিষেধ রয়েছে। যেমন-অন্য কোথাও পেমেন্ট করা যায় না। অনলাইনে কিছু কেনাকাটা করা যায় না। এসব সমস্যার উপযুক্ত সমাধান হতে পারে ‘প্রিয় পে’।
আমেরিকান ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘প্রিয় পে’র মাধ্যমে আপনি খুব সহজেই যেমন অনলাইন মার্কেটপ্লেস থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন, ঠিক তেমনই যেকোনো ধরনের আন্তর্জাতিক পেমেন্ট নিজেও করতে পারবেন।
প্রিয় পে’র গ্রাহকরা দুটি ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছেন। এর মাধ্যমে আমেরিকার যেকোনো ব্যাংক এবং আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ডলার বা পেমেন্ট গ্রহণ করা যায়।
এত দিন ফ্রিল্যান্সাররা শুধু পেওনিয়ার বা ওয়াইজ-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারতেন। অনেকের অভিযোগ রয়েছে, কোনো কারণ ছাড়াই কারও কারও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এসব প্ল্যাটফর্ম। তখন তারা যোগাযোগও করতে পারছেন না। কিন্তিু প্রিয় পে’র অফিস বাংলাদেশে হওয়ায় এই দুর্ভোগ পোহাতে হবে না। তারা টেলিফোনে বা মোবাইলে যোগাযোগ করতে পারছেন। এমনকি জরুরি হলে অফিসেও ভিজিট করতে পারছেন।
প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে পাচ্ছেন দুটি করে ভার্চুয়াল মাস্টারকার্ড ফ্রি। এ ছাড়াও ফিজিক্যাল কার্ড অর্ডার করার সুযোগ রয়েছে।
প্রিয় কার্ড দিয়ে বিশ্বব্যাপী পেমেন্ট
প্রিয় কার্ড (ভার্চুয়াল/ফিজিক্যাল) দিয়ে গ্রাহকরা ফেসবুকে বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, নেটফ্লিক্স, আমাজন, আলিবাবাসহ যেকোনো আন্তর্জাতিক পেমেন্ট করে প্রতিষ্ঠানগুলোর সেবা নিতে পারছেন। এজন্য তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। আবার ফিজিক্যাল কার্ড সঙ্গে থাকায় বিদেশ ভ্রমণে গেলেও এটিএম বুথ থেকে স্থানীয় মুদ্রা উত্তোলন করা যাচ্ছে। ফিজিক্যাল স্টোরেও খুব সহজেই পেমেন্ট করা যাচ্ছে। ফিজিক্যাল কার্ড না থাকলে ভার্চুয়াল কার্ডকে গুগল পে ও অ্যাপল পে’-তে যুক্ত করে কন্টাক্টলেস পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।
প্রিয় পে’র খরচ
আমেরিকান এই ডিজিটাল পেমেন্ট সেবা পেতে হলে একজন গ্রাহককে প্রতি মাসে দুই ডলার করে বছরে মোট ২৪ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে কেউ যদি বছরে ২ হাজার ডলার বাংলাদেশে উইথড্র করেন, তাহলে তিনি তার সাবস্ক্রিপশন ফি ফেরত পাবেন।
অন্যদিকে ভার্চুয়াল কার্ড ফ্রি হলেও ফিজিক্যাল কার্ড পেতে হলে চার্জ রয়েছে। সেক্ষেত্রে ফিজিক্যাল কার্ডের জন্য বছরে গুণতে হবে ১৯.৯৫ ডলার; সঙ্গে ৫ ডলার শিপিং চার্জ। ফিজিক্যাল প্রিয় ডেবিট মাস্টারকার্ড অর্ডার করার পর ডেলিভারি হতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। অর্থাৎ আপনি অর্ডাার করলে ২১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে কার্ডটি পেয়ে যাবেন।
খুব শিগগিরই বাংলাদেশ থেকে ডলার উইথড্র করা যাবে, যা এখন ট্রায়াল পর্যায়ে রয়েছে।
- প্রিয় কার্ড পেতে সাইন আপ করতে ভিজিট করুন : www.priyo.com
- ফেসবুকে প্রিয় পে’র সঙ্গে যুক্ত হোন : fb.com/groups/PriyoPay
- যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন : +880 13 0015 2436



