
আমেরিকান ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘প্রিয় পে’ নিয়ে অনেকের মাঝেই নানান প্রশ্ন রয়েছে যে, প্রিয় পে দিয়ে কী করা যাবে, আর কী করা যাবে না? কখনও টাকা আটকে যাবে কি না, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কি না ইত্যাদি। তাদের জন্য এই পোস্ট।
যা করা যাবে
১. যেকোনোও পরিমাণ বৈধ ডলার আনা এবং রাখা যাবে। কয়েক মিলিয়ন ডলার আনলেও, কিংবা রাখলেও কোনো সমস্যা নেই। তবে ডলারের সোর্স লেজিটিমেট হতে হবে।
২. যেকোনোও প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং চ্যানেলে ডলার রিসিভ করা যাবে।
৩. যেকোনোও ব্যক্তির কাছ থেকে ডলার রিসিভ করা যাবে। তবে পরিমাণ বেশি হলে, ওই ব্যক্তির সাথে সম্পর্ক কী, তা ব্যাখ্যা করা লাগতে পারে। অর্থাৎ আপনার বন্ধু, পরিবারের সদস্য কিংবা যার সাথে আপনার লেনদেন আছে এমন কেউ, যার রেফারেন্স আপনি ব্যাংকের কাছে দিতে পারবেন।
৪. যেকোনোও পরিমাণের ডলার বৈধ পথে খরচ করা যাবে। যেমন- কোনোও প্রতিষ্ঠানকে পেমেন্ট করা; হতে পারে ফেসবুক, গুগল, হোস্টিং কোম্পানি, অ্যামাজন ইত্যাদি। আপনি আপনার বন্ধুকে ডলার দিতে পারবেন। তবে কেন দিচ্ছেন তা ব্যাখ্যা করার মতো যথেষ্ঠ কারণ থাকতে হবে।
৫. যেকোনোও বৈধ ট্রানজেকশন করা যাবে।
যা করা যাবে না
১. ডলার কেনাবেচা করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না।
২. কোনোও প্রকার মানি লন্ডারিং কাজকে প্রিয় পে সমর্থন করবে না।
৩. অন্য কারও কার্ড (ক্রেডিট বা ডেবিট) বা অন্য প্ল্যাটফর্ম থেকে ডলার চুরি করে এনে প্রিয় পে অ্যাকাউন্টে রাখা যাবে না।
৪. জুয়া, অস্ত্র কেনা-বেচা, ড্রাগ, জঙ্গি সংশ্লিষ্টতা কিংবা নাশকতা-বিষয়ক কাজের নিমিত্তে কেউ প্রিয় পে ব্যবহার করতে পারবেন না।
৫. সিস্টেমকে এবিউজ করা যাবে না।
উল্লেখ্য, প্রিয় পে হচ্ছে আমেরিকান ডিজিটাল পেমেন্ট সেবা। বাংলাদেশে বসে যারা ফ্রিল্যান্সিং করেন বা ডলার আয় করেন, তাদের ডলার বা পেমেন্ট গ্রহণ করার সহজ একটি প্ল্যাটফর্ম হচ্ছে প্রিয় পে। যেটি একজন গ্রাহককে দুইটি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকে। এতে আমেরিকার যেকোনো ব্যাংক এবং আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার/পেমেন্ট গ্রহণ করা যাচ্ছে।
অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ১০টি ভার্চুয়াল ডেবিট মাস্টারকার্ড একদম ফ্রি। এ ছাড়াও বাংলাদেশ থেকে এখন ফিজিক্যাল প্রিয় মাস্টারকার্ড অর্ডার করা যাচ্ছে। এর মাধ্যমে ফেসবুক বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, অ্যামাজন, নেটফ্লিক্সে পেমেন্ট করা যায় সহজেই। শিগগিরই বাংলাদেশে রিয়েল টাইম উইথড্র করার ফিচার চালু হবে, যা বর্তমানে ট্রায়াল চলছে।
প্রিয় পে’র অ্যাকাউন্ট পেতে একজন গ্রাহককে মাসে ২ ডলার চার্জ দিতে হবে। আর ফিজিক্যাল মাস্টারকার্ডের জন্য বছরে চার্জ ১৯.৯৫ ডলার।
- সাইন আপ করতে ভিজিট করুন : www.priyo.com
- ফেসবুকে প্রিয় পে’র সঙ্গে যুক্ত হোন : fb.com/groups/PriyoPay
- ফেসবুকে ফলো করুন : fb.com/priyolife
- যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন : +880 13 0015 2436



