
নিজের ব্যবসার পরিধি বাড়ানো বা বিক্রি বাড়ানোর অন্যতম একটি উপায় হচ্ছে বিজ্ঞাপন। আর এই সময়ে বিজ্ঞাপনের অন্যতম প্লাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, গুগল, ইউটিউব বা অনলাইন কোনো মাধ্যম। কিন্তু বাংলাদেশ থেকে এসব মাধ্যমে বা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিতে গেলে উপযুক্ত অ্যাকাউন্ট বা কার্ডের প্রয়োজন। কেননা ফেসবুক বা গুগলের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি মুদ্রায় কোনো সেবা দিয়ে থাকে না। এক্ষেত্রে অনেকেই বিজ্ঞাপনের জন্য কোনো এজেন্সিকে ধরেন বা কোনো ব্যক্তিকে ধরে বিজ্ঞাপনের ব্যবস্থা করেন। কিন্তু যদি এমন হয় যে, আপনি নিজেই ফেসবুক বা গুগলে বিজ্ঞাপন দিতে পারছেন।
হ্যাঁ, আপনার সমস্যার সমাধান নিয়ে এসেছে আমেরিকান ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘প্রিয় পে’। প্রতিষ্ঠানটির দেওয়া প্রিয় কার্ড ব্যবহার করে খুব সহজেই ফেসবুক বা গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন আপনি। এরই মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রিয় পে। এর জনপ্রিয়তা বাড়ছে।
‘প্রিয় পে’র মাধ্যমে গ্রাহকরা একাধিক ভার্চুয়াল মাস্টারকার্ড পাচ্ছেন ফ্রি। রয়েছে ফিজিক্যাল মাস্টারকার্ডের সুবিধাও। এর মাধ্যমে ফেসবুকে বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, স্পটিফাই বা নেটফ্লিক্সে পেমেন্ট করা যায় সহজেই। এ ছাড়াও আন্তর্জাতিক পেমেন্ট করে যেকোনো সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।
পাশাপাশি প্রিয় পে’র মাধ্যমে গ্রাহকরা দুটি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছেন। যা দিয়ে আমেরিকার যেকোনো ব্যাংক এবং আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার/পেমেন্ট গ্রহণ করা যায়।
ফেসবুক বা গুগলে বিজ্ঞাপন দিতে আপনার পেমেন্ট মেথডে প্রিয় কার্ড যুক্ত করতে হবে। এজন্য ফেসবুকে বা গুগলে আলাদাভাবে আপনার প্রিয় কার্ডটি যুক্ত করে নিন। প্রয়োজনে নিচের ভিডিও দুটি দেখে নিন।
ফেসবুকে প্রিয় কার্ড অ্যাড করবেন যেভাবে-
গুগলে প্রিয় কার্ড অ্যাড করবেন যেভাবে-
কীভাবে খুলবেন প্রিয় পে অ্যাকাউন্ট
প্রিয় পে একটি আমেরিকান ডিজিটাল পেমেন্ট সেবা। এর অ্যাকাউন্ট খুলতে মাত্র দুই মিনিট লাগছে। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল নম্বর থাকলেই অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে প্রথমে যেতে হবে priyo.com ওয়েবসাইটে। তারপর সাইন আপ ক্লিক করে ধাপে ধাপে তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তবে মনে রাখতে হবে প্রিয় পে কোনো ফ্রি সার্ভিস নয়। এর সেবা পেতে হলে আপনাকে চার্জ দিতে হবে।
অ্যাকাউন্ট খোলার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন-
- সাইন আপ করতে ভিজিট করুন : www.priyo.com
- ফেসবুকে প্রিয় পে’র সঙ্গে যুক্ত হোন : fb.com/groups/PriyoPay
- ফেসবুকে ফলো করুন : fb.com/priyolife
- যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন : +880 13 0015 2436



