
এখন ৯৯৯ টাকায় ৩ মাসের জন্য সাবস্ক্রিপশন করা যাচ্ছে।
আমেরিকান ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘প্রিয় পে’ নতুন গ্রাহকদের জন্য নিয়ে এলো পৃথক তিনটি প্যাকেজ। স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম শীর্ষক তিনটি প্যাকেজের মধ্যে এখন যে কেউ তার পছন্দের প্যাকেজের মাধ্যমে সাবস্ক্রিপশন করতে পারবেন। প্রতিটি প্যাকেজের সঙ্গে মাসিক চার্জ, ট্যাক্স ও অনবোর্ডিং চার্জ অন্তর্ভূক্ত।
প্রিয় পে’র সাবস্ক্রিপশন ফি মাসে দুই ডলার। তিনটি প্যাকেজ চালুর আগে কেবল একটি প্যাকেজ চালু ছিল এবং সেই প্যাকেজের আওতায় ৬ মাসের জন্য সাবস্ক্রিপশন করার সুযোগ ছিল। ৬ মাসের এই প্যাকেজের মূল্য ১৯৯৯ টাকা। গ্রাহক হতে ইচ্ছুকদের অনেকেই আরও কম সময়ের জন্য সাবস্ক্রিপশন করার সুযোগ চেয়ে অনুরোধ করেন। তাদের অনুরোধের ভিত্তিতে ৩ মাসের নতুন একটি সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করা হলো, এর মূল্য ৯৯৯ টাকা। অর্থাৎ এখন ৯৯৯ টাকায় যে কেউ প্রিয় পে সাবস্ক্রিপশন করতে পারবেন। পাশাপাশি ১২ মাসের জন্য আরেকটি প্যাকেজ চালু করা হয়েছে।
নতুন গ্রাহকরা রেফারেল কোড ব্যবহার করলেই পাচ্ছেন ৩ ডলার বোনাস। অর্থাৎ রেফারেল কোড ব্যবহার করে কেওয়াইসি সম্পূর্ণ করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হচ্ছে ৩ ডলার। এতেও সাশ্রয় হচ্ছে নতুন গ্রাহকদের। পাশাপাশি যার কোড ব্যবহার করা হবে, তিনি পাচ্ছেন ১ ডলার।
স্টার্টার প্যাকেজটি ৩ মাসের জন্য। ৯৯৯ টাকায় এই প্যাকেজের আওতায় ১টি ব্যাংক অ্যাকাউন্ট ও ১টি ভার্চুয়াল মাস্টারকার্ড পাওয়া যাবে। ১৯৯৯ টাকায় ৬ মাসের স্ট্যান্ডার্ড প্যাকেজের আওতায় ২টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৪টি ভার্চুয়াল মাস্টারকার্ড পাওয়া যাবে। দুটি প্যাকেজেই পরবর্তীতে মাসে ফি দিতে হবে ২ ডলার করে। অন্যদিকে ১২ মাসের জন্য প্রিমিয়াম প্যাকেজের মূল্য ৩৪৯৯ টাকা। এর আওতায় ২টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৪টি ভার্চুয়াল মাস্টারকার্ড পাওয়া যাবে।
সকল প্যাকেজের গ্রাহকরা ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে ফিজিক্যাল কার্ডের জন্য বছরে গুণতে হবে ১৯.৯৫ ডলার; সঙ্গে একবার ৫ ডলার যোগ হবে শিপিং চার্জ। ফিজিক্যাল প্রিয় ডেবিট মাস্টারকার্ড অর্ডার করার পর ডেলিভারি হতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগে।
প্রিয় পে’র মাধ্যমে গ্রাহকরা আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন মার্কেটপ্লেস বা আমেরিকার যেকোনো ব্যাংক থেকে ডলার বা পেমেন্ট গ্রহণ করতে পারছেন। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি এবং কিছু ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ক্লায়েন্টের কাছে পেমেন্ট গ্রহণ করতে পারছেন।
প্রিয় কার্ড (ভার্চুয়াল/ফিজিক্যাল) দিয়ে গ্রাহকরা ফেসবুকে বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, নেটফ্লিক্স, আমাজন, আলিবাবাসহ যেকোনো আন্তর্জাতিক পেমেন্ট করে প্রতিষ্ঠানগুলোর সেবা নিতে পারছেন। প্রিয় কার্ড ব্যবহার করে ৩০টি দেশের সেবা গ্রহণ করা যাচ্ছে। ফিজিক্যাল কার্ড সঙ্গে থাকায় উল্লিখিত দেশগুলোতে ট্রাভেল করতে গেলে ডলারের চিন্তা থাকছে না এবং ৩০টি দেশের এটিএম বুথ থেকে স্থানীয় মুদ্রা উত্তোলন করা যাচ্ছে। ফিজিক্যাল স্টোরেও খুব সহজেই পেমেন্ট করা যাচ্ছে। ফিজিক্যাল কার্ড না থাকলে ভার্চুয়াল কার্ডকে গুগল পে ও অ্যাপল পে’-তে যুক্ত করে কন্টাক্টলেস পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।
খুব শিগগিরই বাংলাদেশ থেকে ডলার উইথড্র করা যাবে, যা এখন ট্রায়াল পর্যায়ে রয়েছে।
- প্রিয় কার্ড পেতে সাইন আপ করতে ভিজিট করুন : www.priyo.com
- ফেসবুকে প্রিয় পে’র সঙ্গে যুক্ত হোন : fb.com/groups/PriyoPay
- যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন : +880 13 0015 2436



