আমেরিকান ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘প্রিয় পে’ এখন শুধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমিত নয়। এর মাধ্যমে এখন বিশ্বের ৩০টি দেশের আন্তর্জাতিক সেবা গ্রহণ করা যাচ্ছে।
প্রিয় পে’র ভার্চুয়াল বা ফিজিক্যাল কার্ড দিয়ে খুব সহজেই দেশে বা বিদেশে পেমেন্ট করা যাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ছাড়াও আরও যেসব দেশে পেমেন্ট করা যাচ্ছে, সেগুলো হলো- কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ফ্রান্স, লুক্সেমবার্গ, হংকং, সাইপ্রাস, ডেনমার্ক, তুরস্ক, ইতালি, ইন্দোনেশিয়া, চীন, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জাপান, কাতার, কাজাখস্তান।
এই তালিকায় পর্যায়ক্রমে আরও দেশ যুক্ত হবে। এসব দেশের যেকোনো সেবা নিয়ে প্রিয় কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে।
উল্লেখ্য, প্রিয় পে’র গ্রাহকরা দুটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৪টি ভার্চুয়াল মাস্টারকার্ড পেয়ে থাকেন। ভার্চুয়াল কার্ডের জন্য আলাদা কোনো ফি নেই, এগুলো একদম ফ্রি। এ ছাড়াও রয়েছে ফিজিক্যাল কার্ডের সুবিধা। তবে ফিজিক্যাল কার্ড পেতে হলে বছরে ১৯.৯৫ ডলার ফি দিতে হবে।
প্রিয় কার্ড (ভার্চুয়াল/ফিজিক্যাল) দিয়ে গ্রাহকরা ফেসবুক, গুগল, নেটফ্লিক্স, আমাজন, আলিবাবাসহ যেকোনো আন্তর্জাতিক পেমেন্ট করতে পারছেন। আবার ফিজিক্যাল কার্ড সঙ্গে থাকায় উল্লিখিত দেশগুলোতে ট্রাভেল করতে গেলে এটিএম বুথ থেকে স্থানীয় মুদ্রা উত্তোলন করা যাচ্ছে। ফিজিক্যাল স্টোরেও খুব সহজেই পেমেন্ট করা যাচ্ছে। ফিজিক্যাল কার্ড না থাকলে ভার্চুয়াল কার্ডকে গুগল পে ও অ্যাপল পে’-তে যুক্ত করে কন্টাক্টলেস পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।
পাশাপাশি প্রিয় পে অ্যাকাউন্টে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে সহজেই পেমেন্ট নেওয়া যাচ্ছে। এ ছাড়াও যেকোনো আমেরিকান ব্যাংক থেকে ডলার গ্রহণ করা যায়।
খুব শিগগিরই বাংলাদেশ থেকে ডলার উইথড্র করা যাবে, যা এখন ট্রায়াল পর্যায়ে রয়েছে।
- প্রিয় কার্ড পেতে সাইন আপ করতে ভিজিট করুন : www.priyo.com
- ফেসবুকে প্রিয় পে’র সঙ্গে যুক্ত হোন : fb.com/groups/PriyoPay
- যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন : +880 13 0015 2436




