নারীমুক্তির প্রধান একটি শর্ত হলো শিক্ষা। শিক্ষা ছাড়া আত্মসচেতনতা সৃষ্টি হয় না, দারিদ্র্যমুক্তিও ঘটে না। কিন্তু বলা উচিত, শিক্ষা দারিদ্র্যমুক্তির পথ নয়- দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার শক্তি। যেকোনো অর্থে- লড়াই করাই মানুষের জীবন। আমাদের নারীদের সে শক্তি অর্জনের সুযোগ করে দিতে হবে। আত্মোপলব্ধির পথ করে দিতে হবে। আত্মসচেতনতা সৃষ্টি না হলে তার সম্মুখের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে পারবে না। কার বিরুদ্ধে লড়াই, কোন কারাপ্রাচীর তাকে বন্দি করে রেখেছে- এসব জানা লড়াই করার জন্য জরুরি।
পরিতাপের বিষয়, শিক্ষার প্রসার আমাদের দেশে সেই কাঙ্ক্ষিত স্তরে এখনো পৌঁছেনি, যাতে দরিদ্র নারীরা, এমনকি দরিদ্র পরিবারের ছেলে-পুরুষরাও শিক্ষার্জনে সক্ষম হবে। সরকারের সদিচ্ছা রয়েছে, তবে তা কঠোর প্রাতিষ্ঠানিক বা অজস্র বিধিব্যবস্থা পেরিয়ে 'সবার জন্য শিক্ষা' কার্যক্রমের যে 'সুফল' প্রান্তিক পর্যায়ে পৌঁছে, তা অবশেষে খুব ফলপ্রসূ হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার বেড়েছে, গণনা সূত্রে দেখা যায়। কিন্তু ঝরে পড়ার হারও সে অনুপাতে কমেনি বলে যোগ-বিয়োগে সমান হয়ে যায়। বিশেষ করে মেয়েদের বেলায়। আর সরকারি সহায়তা বস্তুত বোর্ডের বইগুলো ছাড়া আর কিছুই নয়। এই বই বছরে একবার কিনতে হতো। সেটা দেওয়া হয় বিনা পয়সায়। কিন্তু একজন শিক্ষার্থীর পেছনে ১২ মাস যে অবিরল খরচ করতে হয়, তার চাপে দিশেহারা হয়ে পড়েন দরিদ্র অভিভাবকরা। পরিণামে ঝরেপড়া ছাড়া কোনো উপায় থাকে না। সরকারি বই বিতরণের উৎসব আমরা মিডিয়ায় যেমন দেখতে পাই, তা একান্তই তাৎক্ষণিক। তারপর শুরু হয় নোট বা গাইড বই, নতুন ড্রেস, এক ডজন খাতা-কলম, কোচিং, স্যান্ডেল-জুতা, টিফিন, পেনসিল, রং পেনসিল, পরীক্ষার ফি, মাসিক স্কুলের বেতন- আরো কত কী! বছরজুড়ে চাহিদার অন্ত নেই।





Recent comments
1 hour 2 min ago
1 hour 2 min ago
1 hour 3 min ago
1 hour 3 min ago
1 hour 4 min ago
1 hour 7 min ago
1 hour 8 min ago
1 hour 8 min ago
1 hour 9 min ago
1 hour 10 min ago