কার্তাখেনা দ্যা ইন্ডিয়ায় জোবরা গ্রামের ইউনুস মাষ্টার...WD

WatchDog's picture

এ লেখাটা কোন ভ্রমণ কাহিনী নয়। ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা এমনটা ভেবে লেখাটা পড়তে আগ্রহী হয়েছেন। কাঁচা হাতে দু'একটা ভ্রমণ কাহিনী লেখার চেষ্টা করেছিলাম। অনেকের ভাল লেগেছে। অনেকে আবার উৎসাহ দিয়ে চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। ইচ্ছাটা মরে যায়নি, বলতে পারেন সুযোগের অপেক্ষায় আছি। ’এন্ডিজ পর্বতমালার বাঁকে বাঁকে’ সিরিজটার মত বিশাল একটা ক্যানভাসের প্রহর গুনছি। তবে চাইলেও বোধহয় এসব নিয়ে লিখতে পারব না এ মুহূর্তে। আমার একজন প্রিয় মানুষ আজ আক্রান্ত। নিরাপদ বলয়ের বসবাস হতে প্রিয় মানুষটার জন্যে কিছু করার নেই এক লেখালেখি ছাড়া। বিবেকের কাছে স্বচ্ছ থাকতে তাই লিখতে হচ্ছে। শুধু আজ নয়, মানুষটার উপর হায়েনাদের হিংস্র থাবা যতদিন উদ্যত থাকবে ততদিন আমাকে লিখতে হবে। এ আমার প্রতিজ্ঞা, নিজের কাছে নিজের প্রতিশ্রুতি। সহজে পিছু হটছি না এ প্রতিজ্ঞা হতে।

গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমার প্রিয় লেখকদের একজন। পরিচয় এবং ভাল লাগার সূত্রপাত লেখকের 100 años de soledad (One Hundred Years of Solitude) উপন্যাসটা হতে। এরপর আর পিছু ফিরতে হয়নি। আমাদের পাঠাভ্যাসে ভার্চুয়াল দুনিয়া বড় ধরণের পরিবর্তন এনেছে, বই পড়াও এ হতে বাদ যায়নি। কিন্তু মার্কেজের লেখালেখির বেলায় ব্যাপারটা একটু অন্যরকম, না পড়লেই নয় এ লেখকের লেখা। লিও টলস্টয় আর আর্নেস্ট হেমিংওয়ে পর কারও লেখা পড়ায় এতটা তাগাদা অনুভব করিনা যেমনটা করি এই লেখকের বেলায়। গ্রীষ্মকালীন ছুটিতে সেবার দক্ষিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। রাজধানী বোগোটায় এর আগেও গেছি ক’বার। একজন পর্যটকের যা দেখার তার সবটাই দেখা হয়েছিল প্রথম যাত্রায়। তাই এ যাত্রায় রাজধানী ছেড়ে মফস্বলের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে হলিডে রিসোর্ট সানতা মার্তা, তারপর গায়িকা সাকিরার জন্মস্থান বারাংকিয়্যা হয়ে পা বাড়ালাম সাগর পাড়ের শহর কার্তাখেনা দ্যা ইন্ডিয়ার দিকে। ক্যারাবিয়ান সাগরের নীল জলরাশি আর এর উত্তাল ঢেউগুলোর সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে লেগে থাকে এখানে পর্যটকের ভীড়। আমিও মিশে গেলাম এদের ভীড়ে। সৌন্দর্য উপভোগের পাশাপাশি পৃথিবীর এ অংশে আসার আরও একটা কারণ ছিল, প্রিয় লেখক গাব্রিয়েল গার্সিয়ায় শহরকে কাছ হতে দেখা। এপিক উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড লিখতে গিয়ে এ শহরেও নাকি বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন লেখক।

Chiva নামের এক ধরণের পরিবহন আছে দক্ষিন আমেরিকার বিভিন্ন দেশে। দেখতে অনেকটা মোহম্মদপুর-গুলিস্তান রুটের টাটা কোম্পানীর বাস গুলোর মত। আকারে বেশ ছোট। বাস গুলোকে ব্যবহার করা হয় মূলত বিনোদন কাজে। কার্তাখেনা ভ্রমনে এলে চিভা অভিজ্ঞতা অনেকটা যেন বাধ্যতামূলক। সহজে কেউ মিস করতে চায় না সাগর পাড়ের লাতিনো অভিজ্ঞতা। আমিও করলাম না। রং আর আলোর ঝলকানির সাথে লাতিনো সাম্বা, মেরেংগে, কুম্বিয়া নাচের লাগামহীন উদ্দামতা কিছুক্ষণের জন্যে হলেও ভুলিয়ে দেয় বেচে থাকার কঠিন বাস্তবতা। সংখ্যায় আমরা ১৫ জন। বেশির ভাগ ট্যুরষ্ট এবং এসেছে প্রতিবেশি দেশ ভেনিজুয়েলা হতে। সাথে ১ জন অস্ট্রেলিয়ান, ২ জন জাপানী এবং ১ জন ইউরোপীয় দেশ লুক্সেমবার্গের। কলম্বিয়ান গাইড নিজের পরিচয় দিয়ে বাকি সবাইকে নিজ নিজ পরিচয় প্রকাশ করতে অনুরোধ করল। ভেনিজুয়েলানদের অনেকে নিজের নাম বলার সাথে ভিভা ভেনিজুয়েলা এবং ভিভা হুগো শাভেজ বলে শেষ করলো নিজের পরিচয়। দেশটার প্রেসিডেন্ট হুগো শাভেজের নাম উচ্চারণের সাথে কেউ উল্লাস করল কেউবা আবার ধুয়ো দিল। সব শেষে আমার পালা। মার্কিন পাসপোর্টধারী হলেও আমার পরিচয় যে একজন বাংলাদেশি তা গর্ব করেই বললাম। কয়েক সেকেন্ড সময় নিল গাইড, স্পেনিশ অনুবাদ শেষ হতে করতালিতে ফেটে পরল সবাই। অপ্রস্তুত হয়ে গেলাম সহযাত্রীদের অপ্রাত্যিশ আচরণে। করতালির কোন কারণ খুঁজে পেলাম না। হুগো শাভেজের সমর্থক আর বিরুদ্ধবাদীরা এ যাত্রায় এক হয়ে গেল। হতবাক হয়ে দাড়িয়ে রইলাম কিছুক্ষণ। গিন্নিকে অনুরোধ করলাম কারণটা খুঁজে বের করতে।

গাইড বুঝতে পারল আমার অবস্থা। ভেনিজুয়েলানদের কেউ একজন দাঁড়িয়ে পাক্কা পাচ মিনিটের একটা ভাষন দিল। স্প্যনিশ বুঝিনা, কিন্তু খুব অসুবিধা হলনা ভাষণের সারমর্ম উদ্ধার করতে, ডক্টর মোহম্মদ ইউনুসের কথা বলছে ওরা! বঙ্গোপসাগর পার হয়ে দক্ষিন আমেরিকার দেশে দেশে ঢেউ লেগেছে ডক্টর মোহম্মদ ইউনুসের মাইক্রোক্রেডিট। ওরা গর্বিত কারণ বাংলাদেশের মত ভেনেজুয়েলাও তৃতীয় বিশ্বের একটা দেশ। লম্বা প্রবাস জীবনের এই পাঁচটা মিনিট ছিল জীবনের সবচাইতে সুন্দরতম মুহূর্ত। গর্ব হল দেশের জন্যে। কিছু একটা বলতে চাইলাম কিন্তু কথা বের হলনা। হঠাৎ মনে হল, ডক্টর মোহম্মদ ইউনুস নয়, নোবেল পেয়েছি আসলে আমি। ওরা মাথা নত করল আমার সামনে। একজন নোবেল জয়ী বীরের মত মাথা উঁচু করে কাটিয়ে দিলাম সাড়াটা রাত।

ইউনুস স্যারকে আমি দেখিনি, কোনদিন দেখব বলেও মনে হয়না। পাঠকদের কারও সাথে দেখা হলে এই অখ্যাত ওয়াচডগের কৃতজ্ঞতাটা পোঁছে দিলে সারা জীবনের জন্যে ঋণী থাকব। ৫ মিনিটের জন্যে হলেও স্যার আমাকে সম্মানের সর্বোচ্চ আসলে বসিয়ে ছিলেন। ঝড়-ঝাপটা, তুফান-জলোচ্ছাস, বন্যা, ক্যু আর রাষ্ট্রীয় চোরের লীলাভূমিকে নিয়ে কিছুক্ষণের জন্যে হলেও গর্ব করেছিলাম। গর্ব করছিলাম একজন বাংলাদেশি হিসাবে। একদল চোর ও চেতনা ব্যবসায়ীর গ্যাঁড়াকল ইউনুস স্যারের মত বিশাল ব্যক্তিতে অপদস্থ করার জন্যে যথেষ্ট নয়, তার জন্যে চাই ক্যারাবিয়ান সাগরের উন্মত্ত ঢেউ। সে ঢেউ স্যারের দিকে নয় বরং ধেয়ে আসবে লুটেরাদের দিকে, সময়ই তা প্রমান করবে। দুই নেত্রীকে একঘরে বন্ধ রেখে নিজেদের ভেতর কথা বলার আহ্বান জানিয়েছিলেন জোবরা গ্রামের ইউনুস মাষ্টার। আমি বলি কথা নয়, আটকে রেখে আগুন লাগিয়ে দেয়া হোক সে ঘরে। আর সে আগুনে জ্বলে পুড়েই হয়ত জন্ম হবে নতুন এক বাংলাদেশের।

Comments

office 2010

Currently download microsoft office 2010 download link, You might obtain the link what you ought to download .
By way of example: Windows 7 Key,
office 2010 product key,
Windows Vista download link.
Our product include ms Offcie 2007Windows XP download, windows vista,etc
download office 2007 may be the 'microsoft office' products for the history of probably the most innovative and revolutionary a version. A whole new design of the user interface, the stability safety file format, seamless efficient communication and coordination.It really is include Offcie 2007 Key,office 2007 download.
download microsoft office 2010 improves about the great office suite,
office 2010 professional carries a variety of new features,possesses numerous new features,includes
office 2010 professional,
buy Office 2010 cheap,
office 2010 download,office 2010 professional.
download Windows XP is split into the Professional plus produc Version and Home Version family Version two versions.。
Windows XP download ,Or Windows XP.
download Windows 7 is usually set having a completely taskbar. About
Windows 7 Key,
windows 7 download,
Windows 7 download,and many others.
They includes two parts, you are the activation Key, the first is the download link. Our strategy is absolutely genuine, can promise the conventional activation, normal use. We decide to buy you here is going to be cheap, satisfied, assured products. Want to know Where you can download it, please click office 2010

And there are more

And there are more over-the-top MLB Hats out there, accessible through devices such as Apple TV and Boxee, and I suspect there will be more in the future that do not DC Shoes Hats on being a customer of New Era Baseball Caps.

vivienbing

Thanks a lot Regards, bruleur

Thanks a lot

Regards,
bruleur de graisse

zahirul's picture

  ইউনুস বিরোধী লেখার প্লাবন

 

ইউনুস বিরোধী লেখার প্লাবন চলছে। আগাছা'রাও পিছিয়ে নেই।

আপনার লেখা দোলা দেয় এখনো......

zahirul chowdhury

WatchDog's picture

কলম চালাতেই হবে...

 ধন্যবাদ জহির ভাই।

WatchDog's picture

আমরণ দেশের সেবা করতে চাই (ক্ষমতায় থাকতে চাই)!


 



৮২তম জন্ম বার্ষিকীতে রাষ্ট্রপ্রতি


রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ উপলক্ষে গতকাল বঙ্গভবনে সকল কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা আমার দীর্ঘায়ু জীবন কামনা করায় আপনাদের ধন্যবাদ। কিন্তু আমি দীর্ঘ জীবন চাই না। আমি সততা, নিষ্ঠা ও আদর্শ নিয়ে আমরণ দেশের সেবা করতে চাই’।

 

একজন জিন্দালাশকে রাষ্ট্রপতি বানিয়ে আজীবন দেশ সেবার নামে কোন সেবা আদায় করা হবে এসব বুঝতে এখন আর পন্ডিত হতে হয়না। Viva BD politics...

আমরা বাংলােদেশ থািক তাই রাজার কথায় খুিশ

এটরিন েজনােরল হক কথা বেলেছন । ওনারা চাইেলই  পদক িবিল হয়। কােজই এখন েথেক পরধান মনিতর েনােবল পাওয়ার জন্ িদপু মিন েক েময়াদ থাকা পর্যন্ত শুধু েনােবল হািসল তদিবের িনেয়ািজত রাখা েহাক ।

Sahre Jahase Accha Hindusta Hamara

Sahre Jahase Accha Hindusta Hamara" ... SK Hasina PM Bangladesh (Bongo Desh)


 

WatchDog's picture

আমাদের এটর্নী জেনারেলের কি ল ডিগ্রী আছে?

Front Page
Vows to resolve judges' appointment problems



After being appointed attorney general yesterday, advocate Mahbubey Alam stressed the need to work out solutions to the problems regarding appointment of judges to the High Court.

"A former chief justice had earlier commented that a storm swept the appointments of judges in the highest judiciary and at least 20 years is needed to solve the problems. We'll have to find out means to resolve it," he said.

Mahbubey Alam, former president of the Supreme Court Bar Association (SCBA), told newspersons at a press briefing at his office that they will assist the courts to establish rule of law and justice in the country.

"I hope as a law officer of the republic I would be able to discharge my responsibilities in continuation of the spirit in which the whole nation was united during the Liberation War," he said.

He urged both the existing and future law officers to extend cooperation in discharging his duties.

Alam observed that the appeals in Bangabandhu Sheikh Mujibur Rahman murder case are not being held due to shortage of judges in the Appellate Division.

He added his office would provide all kinds of legal assistances to the government to prevent money laundering and get back the state money laundered to foreign countries.

Replying to a question, he said the state money can be laundered through different ways including opening letter of credits (LCs) in foreign countries, hundies and over invoice and under invoice and the home ministry is to examine it.

The top law officer said he will request the authorities concerned to keep the job of the efficient and honest law officers among the existing ones.

Earlier, President Iajuddin Ahmed appointed Mahbubey Alam as new attorney general yesterday, a day after his predecessor Salah Uddin Ahmed stepped down following the change of government.

BACKGROUND

Alam served as the additional attorney general from November 15, 1998 to October 4, 2001.

Born in Mouchhamandra village in Louhajang in Munshiganj on February 17, 1949, he completed his BA (Hons) in political science and MA in public administration at Dhaka University.

He also attained two diplomas in constitutional law, and parliamentary institutions and procedures in 1979 from the Institute of Constitutional and Parliamentary Studies (ICPS) in the Indian capital of New Delhi.

He was enrolled as a senior Supreme Court lawyer in 1998 and was elected member to the Bangladesh Bar Council in 2004.

He was elected the president of the SCBA in 2005-2006 and served as its general secretary in 1993-1994.
http://www.thedailystar.net/story.php?nid=71245

 

 

watchdog

আপনি কি মনে করেন ডঃ ইউনুসকে অবৈধভাবে বাদ দেয়া হয়েছে। যদি না মনে করেন কারণ দিন।

যদি হ্যা মনে করে তাকে ধিক্কার দিন।

কেউ দেশের আইনের উর্ধে নয়।