২৬ মার্চ ২০১২ এই লেখাটি লিখছি—স্বাধীনতার ৪১তম বার্ষিকীর দিনটিতে। কী সুন্দর আলোকিত দিন! আমার এক চিলতে বারান্দায় সামনের ভবনের ফাঁক গলেও নাছোড় রোদ এসে পড়েছে। টবের সবুজ পাতায় পাতায় আলোর নাচন। ভালো লাগার এক স্নিগ্ধ অনুভূতিতে মনটা ভরে আছে।
আমি কম্পিউটারে লিখি। আমার ল্যাপটপ খুলতেই ওয়ালপেপারে সেই ছবিটা। সাকিব আল হাসানের বুকে মুশফিক আর নাসির। সাকিব দূরে তাকিয়ে কান্না চাপার চেষ্টা করছেন। তাঁর চোখ ফেটে জল বেরিয়ে আসছে।
কিন্তু এ ছবির দিকে তাকিয়ে কোনো দীর্ঘশ্বাস আমার বুক থেকে বেরিয়ে এল না। বরং একটা বিজয়ের গৌরব আমার অনুভূতিজুড়ে।
ফাইনাল খেলার দিন সকালে প্রথম আলোর অনলাইন সংস্করণে একটা লেখা লিখেছিলাম; ‘আমরা যেভাবে চ্যাম্পিয়ন হতে পারি’। তাতে বলেছিলাম, ক্রিকেট খুব অনিশ্চিত খেলা। জয়-পরাজয় আমাদের হাতে নেই। কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারি সুখেলোয়াড়সুলভ আচরণ দিয়ে, স্বাগতিক হিসেবে অতিথিদের সঙ্গে মহত্তম আচরণ করে। ফলের প্রতিক্রিয়া সুন্দরভাবে প্রকাশ করার মাধ্যমে।






Recent comments
1 hour 2 min ago
1 hour 2 min ago
1 hour 3 min ago
1 hour 3 min ago
1 hour 4 min ago
1 hour 7 min ago
1 hour 8 min ago
1 hour 8 min ago
1 hour 9 min ago
1 hour 10 min ago