ব্যবহারবিধি

প্রিয় ব্লগ-এ স্বাগত ও শুভেচ্ছা
‘প্রিয় ব্লগ’ আপনার স্বাধীন মত প্রকাশে ‘প্রিয়.কম’-এর একটি মাধ্যম। প্রিয় ব্লগে আপনার লেখা ও গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করুন। প্রকাশ করুন নিজেকে, নিজের ব্যক্তিত্বকে। ব্লগ শুধু নিজের লেখা কিংবা মতামত প্রকাশের জায়গা-ই নয়, সাংবাদিকতার জায়গাও। দেশের যে কোনো ঘটনার খবর ব্লগে উঠে আসতে এখন আর সময় লাগে না। বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ব্লগগুলোতে মতামত ও লেখার পাশাপাশি সাংবাদিকতাও উঠে এসেছে। ব্লগারদের নিয়ে বিভিন্ন সময় কর্মশালা ও মতবিনিময়ের আয়োজনের চিন্তাও রয়েছে প্রিয় ব্লগের।
প্রিয় ব্লগ ব্যবহারবিধি
মত প্রকাশের বৃহৎ এই ব্লগ আপনাদের সকলের অংশগ্রহণে হয়ে উঠুক প্রাণবন্ত। প্রিয় ব্লগে আপনার সব ধরণের লেখা, মতামত প্রকাশের আগে ব্যবহারবিধি জেনে নিন।
১. অতিরিক্ত স্প্যামের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য যেকোন পোস্ট সরাসরি প্রকাশ করা হবে না। পোস্ট প্রকাশে সামান্য দেরি হতে পারে।
২. বাংলাদেশ, দেশের মুক্তিযুদ্ধ, ভাষা, কোনো জাতি এবং ধর্মীয় কোনো বিষয়, যা কারো অনুভূতিতে আঘাত করে কিংবা কাউকে অবমাননামূলক লেখা প্রকাশ করা যাবে না।
৩. নেতিবাচক কোনো প্রভাব ফেলে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।
৪. লেখায় কিংবা মতামতে কারো প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
৫. সহব্লগারদের যথাযথ সম্মানের সাথে দেখতে হবে। কাউকে কোনো গালাগালি কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না। ব্লগারদের লেখার বাইরে ব্যক্তিগত কোনো মন্তব্য করা যাবে না।
৬. ব্লগে প্রকাশিত লেখার দায়-দায়িত্ব লেখকের নিজস্ব। লেখকের মতামতের কোনো ধরণের দায় প্রিয়.কম বহন করবে না।
৭. ব্যবহারবিধি না মেনে কোনো পোস্ট প্রকাশিত হলে যে কোনো সময় ব্লগ কর্তৃপক্ষ তা অপসারণ করতে পারে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রমাণ পাওয়া স্বাপেক্ষে উক্ত ব্লগারকেও অপসারণ করার অধিকার রাখে। কেউ যদি আমাদের সিষ্টেমকে এবিউজ করেন কিংবা করার চেষ্টা করেন, কুরুচিপূর্ণ কনটেন্ট প্রকাশ করে থাকেন, তাহলে তার একাউন্ট বন্ধ করে দেয়া হবে।
এছাড়াও প্রিয়.কম যে কোনো সময় ব্লগের ব্যবহারবিধি পরিবর্তন ও পরিবর্ধনের অধিকার রাখে।
আপনার একাউন্ট খোলার সময় অবশ্যই ছবি সংযুক্ত করবেন।
প্রিয় ব্লগার, আপনার অংশগ্রহণে ‘প্রিয় ব্লগ’ হয়ে উঠুক প্রাণবন্ত। সকলের সহযোগিতা কাম্য।
- Login to post comments
- 11816 reads
5Comments
বেশ কিছু বিরতির পর ব্লগে এসে দেখি অনেক পরিবর্তন। খুব ভালো লাগল। এ জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, লেখার মন্তব্য অংশে অদ্ভুত সব অপ্রাসঙ্গিক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, এগুলো মুছে ফেললে ভালো হয়।
ব্লগ সম্পর্কে ধারনা সামান্য.....প্রিয় ব্লগের মাধ্যমে যাত্রা শুরু হল...
আমি উপরোক্ত শিরোনামে একটি পোস্ট গত দুইদিন ধরে এন্ট্রি করে যাচ্ছি। কিন্তু প্রকাশিত হচ্ছে না । আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায় ?
মুশফিক ইমতিয়াজ নামে বিকৃত-রুচী ও বিকৃত মানসিকতার লোকটি ব্লগে কুরুচিপূর্ণ , গালি-গালাজ ও অশ্লীল মন্তব্য প্রদান করে ব্লগের পরিবেশ নষ্ট করছে। উনি অন্য লেখকদের লেখায় গিয়েও আপত্তিকর গালি-গালাজ করছে। এর আগে উনাকে মুক্তমনায় নিষিদ্ধ করা হয়েছে। এখন প্রিয় ব্লগ-কে বেছে নিয়েছে। প্রিয় ব্লগে মানসম্পন্ন গুণী লেখকদের লেখা প্রকাশিত হয় দু-একজন বিতর্কিত লেখক বাদ দিয়ে। ব্লগের সুনাম রক্ষার্থে মুশফিক ইমতিয়াজকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক। এবিষয়ে প্রিয় ব্লগের এডিটর/মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ