Poetry

mikhan007's picture

বুঝলো না কেউ / মফিজুল ইসলাম খান

মনের দুঃখ আমি কারে বলি
কারে দেই তার ভাগ বুঝলো না কেউ
জ্বলে পুড়ে ছারখার তৃষিত হৃদয়
জল দিলেও নেভে না এই অনলের ঢেউ ।

বুকের রক্ত মাখা প্রেম ভালোবাসা
বিলিয়ে দিয়েছি এই পৃথিবীর বুকে
সুখের খবর তবু ভাসে না বাতাসে
বার বার ফিরে আসে পরাজিত বীর
খালি হাতে খালি পেট লক্ষ্যভ্রষ্ট তীর ।

বিলিয়ে দিয়েছি সব মন প্রাণ মেধা
দেহতো শেষ আগেই বুঝলো না কেউ
অতল সাগরে ভাসি ছিন্নমূল শ্যাওলা
বিধির নিঠুর বলি জাতহীন ফেউ ।

Md. Ruhul Amin's picture

কবিতা: পলকের দেখা

প্রথম দেখার ক্ষণিক দৃষ্টি চপল,
চঞ্চল অস্থির । দেখেছি কি দেখি নাই
তারে ভালোভাবে, ছিনু এমনি বিহ্বল ।
শুধু তার স্নিগ্ধ স্মিতহাসি ভুলি নাই;
টোলপড়া কমলকপোল, এলোচুল,
আয়তলোচন, নন্দিত দেহ সৌষ্ঠব-
আজও মনে পড়ে । হয়নি কোন ভুল
বুঝিতে তাহারে- সে যে সৃষ্টির গৌরব ।
অলোক আকর্ষণে আরও একবার
দেখিবারে চেয়েছি তাহারে পিছু ফিরে,
কিন্তু হয়নি সাহস পিছু তাকাবার
ভীরু লজ্জায়, পাছে সে কিছু মনে করে ।
সেই থেকে ভাবি মনে মনে, শুধু ভাবি-
সে কি মোরে বিরহী করিল, নাকি কবি ?

Md. Ruhul Amin's picture

কবিতা (চতুর্দশপদী)

পহেলা বৈশাখ
-------- মোঃ রুহুল আমীন ।
আজ পহেলা বৈশাখ , শুভ নববর্ষ ।
দিবসের প্রথম প্রহরে উষ্ণ শুভেচ্ছা
তোমাকে, ফুলেল সবুজ । আর বিমর্ষ
কেন তবে ? যত ইচ্ছা সাজো নবসাজে
প্রকৃতির মত নানা রঙে, ফুলে ফুলে ।
দিগন্তের ওপারে সূর্য্ অপেক্ষমান ।
আমরাও যাব তার বরণ মিছিলে
এ সকালে সকলের সাথে । চিরতরে
সংশয় শঙ্কা ভুলে, নতুন জীবন
শুরুর শপথ নিব, রব পাশাপাশি
সুখে দুখে, বিপর্যয়ে হব দুর্যোধন,
মর্তলোকে ছড়াব দুহাতে আলোহাসি,
সুস্থ্য সুন্দর জীবন দিব উপহার ,
নববর্ষে এ হোক মোদের অঙ্গীকার ।

Md. Ruhul Amin's picture

কবিতা: তুমি আছ বলে

তুমি আছ বলে
জীবন স্নিগ্ধ ছায়াঘন,
মনোবনে বসন্তের সমাগম অনুবার ।
অন্তরে অন্তরীক্ষে
কোকিলার সুমধুর কুহুকুহু
অন্তরা অনুলাপ,
নিশীথের সুখময় আসুপ্তি
আর আকাশকুসুম বিরচন ।
নিভৃত অন্তর্গৃহে
কলানিধির উঁকিঝুঁকি চুপিসারে,
কল্পলোকে কলকা কল্পলতায়
সজ্জিত বাসর,
সংগোপনে সুসম্পন্ন নিষ্কাম সঙ্গম ।
সম্মোহনে বিমুগ্ধ অন্তর,
পাপঘ্ন পানক পানে
নিরন্তর ব্যস্ত দিনরাত ।
অনুপ অবিনাশী প্রেম
অদৃশ্য অন্তহীন গতিময়
এক অন্তঃসলিলা ।

Md. Ruhul Amin's picture

কবিতা: সঞ্চালিকা

চোখের তারায সাজাও আকাশ,
ফুলে ভরাও বন ;
রূপে বহাও আলোর নহর,
গুনে ভরাও মন ।
হেসে ছড়াও চাঁদের আলো,
সুগন্ধ চুল খোলে ;
মিষ্টি কথায় পরাণ জুড়াও,
সুখ জাগে দুখ ভুলে ।
আঁচল টেনে তপন ঢাক,
শীতল শামিয়ানা ;
গগন জুড়ে জীমূত বিছাও,
ঝরাও বৃষ্টিকণা ।
ব্যজন বায়ে শীতল কর,
পাতায় জাগাও প্রাণ ;
প্রজাপতির পাখায় উড়ে
ভাঙ্গাও কলির মান ।

Monirul's picture

চোখের ভাষা

মনের কথা মুখে যখন বলতে নাহি পারো
চোখ দুটো কে সন্ধি করে মনের কথা বলো।

হট্টগোলের মাঝে যখন সবাই কথা বলে
তোমার চোখের চাহনিতে শব্দ ঝরে পড়ে।

অন্ধকারের বিষন্নতা যখন তোমায় ধরে
তোমার চোখের অশ্রুধারা দুঃখ হয়ে ঝরে।

যখন দেখি উষার আলো তোমার মনে উঠে
তোমার চোখের অশ্রুধারা পুস্প হয়ে ঝরে।

ক্লান্ত দেহ ছটফটে মন আমায় যখন তাড়া করে
যখন আমার মনের ভিতর হরেক রকম ভাবনা উঠে
তখন তোমার চোখের ভাষা, ভালবাসায় আমায় টানে।

Md. Ruhul Amin's picture

কবিতা

প্রত্যাশা ও প্রাপ্তি
----------- মোঃ রুহুল আমীন ।

এমনটি ভাবেনি কেউ
ঊনসত্তর সত্তর কিংবা একাত্তরে ।
তখন স্বপ্ন ছিলঃ
একদিন দেশ স্বাধীন হবে,
বন্ধ হবে শোষণ বঞ্চন্‌
দুঃশাসনের হবে অবসান,
ভাষণ-সর্বস্ব রাজনীতিকরা
হবে আন্তঅরিক কথায় ও কাজে;
দেশের স্বার্থে সবে রবে মিলেমিশে
নিঃস্বার্থ নির্ভিক ;
জাতির সম্বৃদ্ধি হবে লক্ষ্য সবার ।
শিক্ষার প্রসার হবে,
আলোকিত মানুষের সমাগমে
মুখরিত হবে জনপদ ।
সুবচন রবে যথাস্থানে
কদাচ হবে না নির্বাসিত ।
সুনীতির সঙ্কীর্তণ ধ্বনিত
হবে চারিদিকে ।

আহম মাইনুল আমিন's picture

"তোমরা পারবে"

"অভিনন্দন মুশফিকুর রহিম বাহিনী"
সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, আবদুর রাজ্জাক,
মাশরাফি বিন মুর্তজারা তোমরা হারোনি------(তোমাদেরকে উৎসর্গ)।

"তোমরা পারবে"
মাইনুল আমিন

মাত্র তো দুটো রান! প্রথম ট্রপিটা পাওনি শুধু।
শুধু মাঠের খেলায় জিতোনি! তাতে কি ?
চল্লিশ বছর ধরেই আমরা যে এক হতে পারিনি!
তোমরাইতো সে অসাধ্যকে জিতে দিয়েছো এবার
আমাদের একঘরে করে।

দেখো ; চেয়ে দেখো-
এবার একটিও ঢিল ছুঁড়িনি কাউকে; কোন দিকেই।
ক'দিন আগেও বিশ্বকাপ শেষে
ওয়েষ্টইন্ডিজের বাস ফুটো করেছিলাম আমরাইতো।

অথচ এবার!
দেখো; আমরাই কতো ভালো হয়ে গেছি
কেননা এখন আমরা আমাদের সাথেই আছি।

muhammad amanullah's picture

তটিনী / মুহাম্মাদ আমানুল্লাহ

তটিনী তেরসা নদী-করে বার বার ভুল,
ভাঙ্গে কুল - রাখে খোলা আলুথালু চুল,
টিকালো নাকের ‌‌‘‌‌‌পরে জ্বেলেছে মুক্তোর দীপ–শ্বেত নাকফুল।

তটিনী মানেনা ব্যাকরণ -শুধু অকারণ কবিতা ও কথা লিখে,
চিকন সুচারু দেহ সুপুরিগাছের মতো একহারা লিকলিকে।

তটিনী মেলছে ডানা হৃদয়ে বাঁধছে দানা রমণের বিষ,
উড়ু উড়ু মন যখন তখন বাজে মুঠোফোন অহর্নিশ।

সাজছে প্রথম নারী-তটিনী পরছে শাড়ি, বাড়ি বাড়ি পই পই করে ফিরে,
রঙের বারতা মেখে ছুটছে সে এঁকেবেঁকে নোঙর বসাবে বুঝি শবরের তীরে।

তটিনী উতলা বেশ খুলছে হৃদয়দেশ -যাদুর সকল জানালা কপাট,
জাত মান ভুলে মেতেছে নতুন ভুলে
তালিম নেয় সে প্রেম-প্রণয়ের পাঠ।

» Topics:
আহম মাইনুল আমিন's picture

সাধহীন স্বাধীনতা

'স্বাধীনতা' শব্দটি কি
সাধহীন! নিরস প্রেমালাপ এখন
নষ্ট রসিকতা এইদেশে!
কতক অথর্ব অর্বাচীন মুখে
গালিভরা চটুল পানসে কথা !
যাচ্ছেতাই নির্বিশেষে !

'স্বাধীনতা' শব্দটি কি
কতিপয় নষ্ট প্রেমিকের, প্রেমিকার মুখে
সজ্জিত মিথ্যে প্রলাপিত সংলাপ,
ইচ্ছে মাপিক প্রাণ নাশ !
হুমকি নাশের !
অবাধ নাগরিক প্রাণ-উত্তাপ !

'স্বাধীনতা' শব্দটি কি
যখন তখন মৃত্যু চাপে
প্রতিদিন পরোয়ানাহীন দুঃসাহসী বুক
স্বাধীনতায় মাতে কি সময়-অসময়
সবাক-অবাক বাক্সে কতক
মিথ্যে বকবকা কবুতরী মুখ ?