পাঁচ বছর পর পর একটি মাত্র দিন জনগনের হাতে ক্ষমতা আসে. এই একদিনে আমরা যা পছন্দ করি তার ফল ভোগ করি পরবর্তিতে. গতকাল প্রথম আলোর একটি সংবাদ পড়ছিলাম তিন ভাইয়ের সন্ত্রাস আর দুর্নীতিতে অতিষ্ঠ জনগণ. কেও কিছু বলতে পারছেন না বা কেও তাদের ধমাতেও পারছেনা. স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী ও নাহ. যে কারণে আওয়ামিলীগ তাদরকে কোনো দলীয় সমর্থন দেন নি. দলের নেতার কথা যেখানে শুনছেন না তারা নির্বাচনের পরে জনগনের কথা কি শুনবেন বা মনে রাখবেন? ভেবে দেখু তারা যদি নির্বাচনে জিতেন কে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন. তারা এলাকার ডন, ভগবান বনে যাবেন অনায়াসে . তখন শুধু বাস স্ট্যান্ড , চাদাবাজি, টেন্ডারবাজি, বালু উত্তোলনেই ক্ষান্ত হবেন না অনুমুতি ছাড়া আমাদের ঘরেও ঢুকে পড়বেন তখন মা, পরিবার, সন্তান, বোনের কি পরিনতি হবে? যে চাকুরি, টেন্ডার বা ব্যবসা আপনার বোন, ভাই , সন্তানের পাওয়ার কথা ছিল সে পেল নাহ পেল পারার মাস্তান টা, যে অযোগ্য . মা বোনদের ঐত্তুক্তি ছাড়াও চাদাবাজি, হত্যা খুনের সংগে জড়িত ছিল. বছর বছর মানবতা ওই সমস্থ চিন্নিহিতদের পদপিষ্ঠ হয়ে আসছে . রুদ্ধ এই মানবতার চিত্কার কি অনুধাবন করতে পারেন না সন্তানের, ভাইয়ের , স্বামীর রক্তের গন্ধে, মাদকাসক্তিতে অথবা অত্যাচারিত মা, বোন, শিশুর আত্মচিত্কারে. একটি ভুলের কারণে বেচে থাকবেন শৃঙ্খলিত পোষা পশু হয়ে কারণ ভোটের সময় ভালো মন্দ বিচারের অনুভুতি তো বন্ধক দিয়ে দিয়েছেন দুর্নীতিবাজদের কাছে. হয়ত কিছু টাকার বিনিময়ে অথবা ওই সমস্থ সন্ত্রাসী দের ভয়ে ভীত সন্ত্রস্থ হয়ে তাদেরকেই ভোট দিবেন. যতটুকু মনে পড়ে গতবার ও এভাবে ভোট দিয়েছিলেন. আপনাদের অবস্থার কি আদৌ পরিবর্তন হয়েছে ? আপনারা কি প্রচুর ধনী হয়ে গেছেন ? যেভাবে ছিলেন সে ভাবেই আছেন অথবা আরো খারাপ অবস্থার মধ্যে ছিলেন. পরিবর্তন এবং লাভ তাদের হয়েছে . ভাবুন মানবতাকে কিভাবে তারা পৈত্রিক সম্প্পত্তি হিসেবে ব্যবহার করেছেন. কিভাবে পদে পদে নির্যাতন, অপমান আর ধিক্কার সয়ে যাচ্ছেন. আসুন চিন্তা চেতনার একটু পরিবর্তন করি. গ্রান্টি দেবনা অবস্থার রাতারাতি পরিবর্তন হয়ে যাবে. কিন্তু গতবার যে নীতিতে বিশ্বাস করে বা কারণে সমর্থন দিয়েছিলেন তা ব্যর্থ , এটা প্রমানিত . এইবার ভেবে চিনতে অন্তত ভালো মানুষকে ভোট দিন . আর কিছু না হোক অনুমুতি না নিয়ে ঘরে ঢুকার ঝুকি তো থাকবেনা, অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ তো পাবেন. এই সুযোগের কথা চিন্তা করে আল্লাহর ওয়াস্তে, মা দুর্গার কসম, যীশুর দোহাই দুর্নীতিবাজ , সন্ত্রাসীদের ভোট দিবেন না .
আমাদের ঘরেও ঢুকে পড়বেন -রূপক অর্থে ব্যবহৃত
"গর্জে উঠুক জাতি আর নয় দুর্নীতি" http://www.facebook.com/groups/corruptionfigters/
Recent comments
19 min 49 sec ago
20 min 18 sec ago
20 min 59 sec ago
21 min 15 sec ago
22 min 31 sec ago
25 min 13 sec ago
26 min 8 sec ago
26 min 29 sec ago
26 min 54 sec ago
27 min 41 sec ago