Media

NurunnaharShireen's picture

অমানবিক মুনাফাখোর মালিক যেই হউক আজ হন্তারকের দন্ডাদেশের অপেক্ষা ...

আজ চারটি দিনরাত্রি অতিক্রান্তির পরেও অত্যন্ত ভারাক্রান্ত সজল চোখে সারাটা দিন এবঙ এতোটা রাত পর্যন্ত শুধুই সাভার ট্র্যাজেডির সচিত্র সংবাদ দেখতে-দেখতে অমানবিক মুনাফাখোর মালিকদের লোভী বিবেক বর্জিত আদেশে নিয়োজিত শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর দায় এড়াতে পলাতক ভবন মালিক ও অন্যন্য মালিক যাতে কিছুতে পার না পায়, সেই দাবীই লিখতে বসেছি। খবরে প্রকাশ ভবনটির মালিক সোহেল রানা, যুবলীগের প্রভাবশালী লিডার। সেই প্রভাব যেন দোষীর গ্রেফতারে বাধা না হয়, এবঙ অবিলম্বেই সোহেল রানা ধৃত ও সমুচিত শাস্তির দন্ডাদেশপ্রাপ্ত হউক এই চাওয়া আজ। অন্যান্য মালিকরাও উচিত দন্ডাদেশে দন্ডিত হউক। এরচে' বেশি ভাবতে পারছিনা ...

Qazi Manzur's picture

মেরিল-প্রথম আলো অনুষ্ঠান ও প্রাসঙ্গিক বিতর্ক

মূল প্রসঙ্গে আসবার আগে ২টি ব্যক্তিগত ঘটনা বলতে চাই:
১.
৯ আগস্ট আমার এক ভাগ্নে-র জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে আমার দাদা মারা যান, এবং এরপর থেকে আমার সেই ভাগ্নের জন্মদিনে আমি কোন উৎসব হতে দেখিনি।
২.
২০০৭ সালে আমার দাদী মারা যান। তাঁর কুলখানিতে আমি দেখেছি দোয়া করতে আসা মানুষগুলোর চোখে “তেহারীর ক্ষুধা”। এরপর আমার বাবার মৃত্যুর পর (২০১০) সেই “তেহারী উৎসব” করার বিরোধিতা করেছি। এমনকি আজ পর্যন্ত তার মৃত্যুবার্ষিকীতে আমি এ জাতীয় কোন আনুষ্ঠানিকতা পালন করিনি। সবাই জানেন, মৃত ব্যক্তির আত্মা দোয়া চায়, লৌকিকতা নয়। তবু বুঝিনা কেন এত লৌকিকতা, এত পোশাকী শোক…।

Abed.Khan's picture

এটিএন নিউজ থেকে আমার পদত্যাগপত্র

বরাবর
চেয়ারম্যান
এটিএন নিউজ লি.
ঢাকা

পদত্যাগ পত্র

জনাব,
গত বছর জুলাই মাসে আমি এটিএন নিউজ-এ যোগদান করি প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক হিসেবে। যথাযথ দায়িত্বপালন করতে এসে বিগত নয় মাসে এখানে আমি যেসব বাধার পাহাড় টপকানোর চেষ্টা করেছি, তার জন্য প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার একান্ত প্রয়োজন ছিল। কিন্তু, যে কোনো কারণেই হোক আমাকে সেই সহযোগিতা দেওয়া হয়নি। বরং এর বিপরীতে দু:খের সঙ্গে লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানটির ভেতরে আগে থেকে প্রবহমান অস্থির পরিবেশকে জিইয়ে রাখা হয়েছে সুপরিকল্পিতভাবে।

Rita Roy Mithu's picture

হাসনাত আবদুল হাই---আপনার প্রতি শুধুই ঘৃণা!!

অতি 'বিখ্যাত' সাহিত্যিক হাসনাত আবদুল হাই নববর্ষ ১৪২০ উপলক্ষে অতি 'বিখ্যাত' দৈনিক 'প্রথম আলো'তে একটি গল্প লিখেছেন। গল্পের নাম 'ক্যামেরার সামনে মেয়েটি' বা ঐ ধরণের কিছুই হবে। গল্প বটে একখানা! এইজন্যই তো ভাবি, আমার লেখা ছোট ছোট গল্পগুলো কেন 'প্রথম আলো'তে ছাপা হয় না! এমন উঁচুদরের সাহিত্যিকের উঁচুমানের গল্পের কাছে আমার মত হেজী পেঁজীদের লেখা গল্পতো সিন্ধুর কাছে বিন্দুসম!

WatchDog's picture

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন; মিথ, না বাস্তবতা? WD

 photo 8-7_zps2f640bc4.jpg মুক্তিযুদ্ধের নটা মাস বলতে গেলে দাদাবাড়িতেই কাটাতে হয় আমাদের। বড় পরিবার নিয়ে ঠাঁই নেয়ার মত দ্বিতীয় কোন জায়গা ছিল না বাবার হাতে, তাই নির্দেশ পাওয়া মাত্র এক কাপড়ে রওয়ানা দেই গ্রামের দিকে। চলাচলের জন্য তেমন কোন যানবাহন ছিলনা ওদিকটায়। যা ছিল তা-ও ব্যস্ত ছিল শহরে সদ্য আসা ইপিআরের কাজে। এপ্রিল মাস। আবহাওয়া তেঁতে ফেটে একেবারে

Mizanur Rahman Sohel's picture

অদ্ভুত দেশ: বিএনপির মিছিলে গুলি না করায় ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার!!

কোন দেশে বাস করছি আমরা? সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতায় যখন দেশে পুলিশ শতাধিক মানুষকে গণ হত্যা করলো, তখন তাদের প্রতিরোধ না করে আবারও লেলিয়ে দিচ্ছে সরকার? একটু আগে জানতে পারলাম আজ বিএনপির মিছিলে গুলি না করায় ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে!!! বিশ্বাস করা যায় কোন মানসিকতার সরকারের হাত ধরে এ দেশে বসবাস করছি?

বিভিন্ন পত্রিকা মারফতে জানতে পেরেছি, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বিএনপির মিছিলে গুলি না করায় দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের

Nirob Sujon's picture

''আবহমান'' বাংলা চলচ্চিত্র

abohman.jpg
মাত্রই বাংলা ছবি “আবহমান” দেখা শেষ করলাম। আমি চলচ্চিত্র বোদ্ধা নই।তাই বলে নিজের মতামত অন্যের সাথে বিনিময় করার সুযোগ হাতছাড়া করবই বা কেন!
‘আবহমান’ ছবিতে পরিচালক আসলে যা বোঝাতে চেয়েছেন- সেভাবে ছবিটা দেখলে মনে হবে, ছবির অন্তনিহিত তাৎপর্য আছে বৈ কি- যাকে আমি চপোটাঘাতের সাথে তুলনা করেছি আমার লেখার মধ্যে।

তার আগে জেনে নেয়া যাক গল্পের সংক্ষিপ্ত অংশটি :

Rita Roy Mithu's picture

প্রজন্ম চত্বর নিয়ে টকশো-তে তথাকথিত 'বোমা ফাটানো' এবং‍‌---------

অতি সম্প্রতি বাংলাভিশান টিভির একটি টকশোতে একজন সচেতন নাগরিক, সাহসী বক্তা, বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ ভক্ত, বিখ্যাত কলামিস্ট পীর হাবীবুর রহমানের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে 'বাঁশের কেল্লা' নামক ওয়েব সাইটটি উল্লসিত হয়ে একেবারে তুর্কী নাচ শুরু করেছে। টকশোটির ভিডিও ক্লিপ শেয়ার করার হিড়িক পড়ে গেছে, 'লাইক' এর জোয়ারে ভাসছে ওয়েবসাইটগুলো। শুধু এই টকশো'টিই নয়, গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার লক্ষ্য নিয়ে এই ওয়েবসাইটগুলো নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদের এমন উল্লাস নৃত্য দেখে আর স্থির থাকতে পারলাম না, বাঁশের কেল্লার সাম্প্রদায়িক মাথা মোটাদের সাথে তো কথা বলার রুচী নেই, তাই আমার প্রিয় কলামিস্ট ভাইয়

Md. Galib Mehdi Khan's picture

গণমাধ্যম যখন বিবেকের কাঠগড়ায়।

64446_423043961115030_541304550_n.png
২৬/২/১৩ তারিখে তথ্য মন্ত্রণালয় থেকে মুঠোফোন গ্রাহকদের কাছে একটি খুদে বার্তা প্রেরণ করা হয়েছে। ঐ খুদে বার্তায় বলা হয়েছে, সরকার ইসলাম ও মহানবীর(সঃ) অবমাননা বন্ধে বদ্ধপরিকর। মহানবীকে(সঃ) অসম্মানিত করে মিথ্যা প্রকাশনা প্রচার ও অশান্তি তৈরির বিরুদ্ধে সজাগ থাকুন।

Md. Galib Mehdi Khan's picture

প্রতিক্রিয়াঃ প্রেক্ষিত-“ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ব্লগার চক্র”

8ূরুল.jpeg১৮ ফেব্রুয়ারি’ ১৩ তারিখে “ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ব্লগার চক্র” শিরোনামে একটি রিপোর্টকে লিড নিউজ করেছে “আমার দেশ” পত্রিকা। যখন ব্লগ এবং ব্লগার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক ধারনা তৈরি হতে শুরু করেছে ঠিক তখনই ব্লগারদের বিরুদ্ধে চরম বিদ্বেষ প্রসূত এই রিপোর্টটি ছাপা হয়েছে।

Syndicate content