জনসাধারণ অসাধারণ
দোষ আমাদেরই | আমরাই তো ঘুরেফিরে হাসিনা অথবা খালেদাকে ক্ষমতায় বসাচ্ছি |তথাকথিত বুদ্ধিজীবিরা না হয় জীবিকার তাগিদে নিজেদের বিকিয়ে দেয়; আমরা, সাধারণ জনসাধারণ, কেন দুর্নীতিবাজ নেতা-নেত্রীদের সুযোগ দিচ্ছি আমাদের নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খেলার ? আওয়ামী লীগ এবং বিএনপির এই রশি টানাটানিতে সাধারণ মানুষের রাতের ঘুম হারাম; অথচ এই সাধারণ মানুষের দেয়া ক্ষমতা বলেই কিন্তু তারা জনসাধারণদের রশিতে বেঁধে টানাটানি করতে পারছে | এই রশি টানাটানির লড়াইয়ে একদিন যদি নিজামী-আমিনীরা রশি ছিনিয়ে নেয় তাহলে আমাদের আর সুদিনের স্বপ্ন দেখতে হবে না - আমাদের বরং দুঃস্বপ্নের তাড়া খেয়ে বেড়াতে হবে |
এই জোটের কিংবা ওই জোটের অযোগ্যদের ভোট না দিয়ে যদি কাউকেই ভোট না দেয়ার অধিকার থাকতো এবং জনগণ সেই অথিকার প্রয়োগ করতো - তাহলেই কেবল সুযোগ্যরা এগিয়ে আসতে পারতো এবং সুশাসন আশা করা যেতো | ভোট দেয়ার অধিকার থাকলে "না" ভোট দেয়ার অধিকারও তো থাকা উচিত | কাউকেই যদি আমি যোগ্য মনে না করি তাহলেও কি আমাকে ভোট দিতে হবে ? কেন আমি একজন অযোগ্য মানুষকে ভোট দিতে বাধ্য ? ভোট দেয়া নাগরিক অধিকার; কিন্তু এই অধিকার আমি কিভাবে প্রয়োগ করবো যদি প্রয়োগ করার মতো একজনও যোগ্য প্রার্থী না থাকে ? যতদিন পর্যন্ত এই আওয়ামী জোট কিংবা বিএনপি-জামাত জোটকে মানুষ ভোট দিতে বাধ্য হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে সুশাসন অসম্ভব |
জনসাধারণ অসাধারণ | জনসাধারণই পারে জনসাধারণকে মুক্তি দিতে - যদি জনসাধারণ অসাধারণ কিছু একটা করতে পারে | জনসাধারণ পারে "না" ভোটের দাবি তুলতে | এই ইন্টারনেটের যুগে জনসাধারণ পারে জনসাধারনকে একত্রিত করতে | "না" ভোটের অধিকার থাকলে একজন ভোটার, তার চোখে একজনও যোগ্য প্রার্থী না থাকলেও, স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে | "না" ভোটের জয় হলে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে সুযোগ্য প্রার্থী খুঁজতে | অযোগ্য প্রার্থীরা পরাজিত হতে থাকলে ভালো মানুষদের রাজনীতিতে আসার সুযোগ হবে, আগ্রহ জন্মাবে | আমরা সুযোগ্য মানুষের নেতৃত্বে সুশাসন আশা করতে পারবো |
অতীতে জনসাধারণ একবার "না" ভোটের সুযোগ পেয়েছিল | সে সুযোগ তখন কাজে লাগানো যায় নি | আমাদের অসুস্থ রাজনীতিবিদরাও জনসাধারণের হাতে "না" ভোটের মতো একটা অস্ত্র থাকুক তা চায়নি | "না" ভোট দেয়ার অধিকার না থাকলে না থাকুক | জনসাধারণ যদি একাট্টা হয়ে মাত্র একবার এই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ভোট দিতে অস্বীকার করে, তাহলে জনধাধারণের পরিবর্তে রাজনীতিবিদদেরই রাতের ঘুম হারাম হয়ে যাবে |
জনসাধারণ - আসুন, আমরা নিজেরাই নিজেদের অধিকার আদায় করে নেই |
- icy hot's blog
- Login to post comments
- 960 reads
একই রকম আরো কিছু ব্লগ
- নেক্সট স্টপ যখন মন্ত্রীত্ব - Abid Rahman
- ’সুযোগের অভাবে চরিত্রবান’ - Abid Rahman
- 'স্বল্পভাষীনি'(!!) নেত্রীর কাছে অধীনার নিবেদন! - Rita Roy Mithu
- স্টেশানে পৌঁছিবার পূর্বেই ট্রেন ছাড়িয়া গেল!!! - Rita Roy Mithu
- বিলিভ ইট অর নট!!! - Rita Roy Mithu
- একজন মানুষের কয়বার মৃত্যু হয়! - Rita Roy Mithu
- হামিদ চাচা, বৌমার ছোট্ট আব্দারটুকু রাখতেই হবে! - Rita Roy Mithu
- অপমানের ক্ষত শুকোলেই আবার ব্লগে লিখবো! - Rita Roy Mithu
- শরীয়া আইনেই যুদ্ধাপরাধীদের বিচার চাই - Abid Rahman
- " গোলাপী এখন ড্রেনে"!! - Rita Roy Mithu
2Comments
২০০৮ এর নিরবাচনে না-কি "না" ভোটের অপসন ছিল !! কত পারসেন্ট মানুশ এই "না" ভোট দিয়েছিল - আপনি কি জানেন? আমি ভোট দেই না - তাই আমার এটা জানা ছিল না।
"প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, স্থানীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেই বিরোধী দল ৪৭ শতাংশ আসনে জয়ী হয়েছে। আদালত ‘না’ ভোটের বিধান বাতিল করলেও তা আবার চালু করতে নির্বাচন কমিশন সুপারিশ করবে।
আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে কথা বলে তিনি এ মন্তব্য করেন।"