Environment

Liton Reza's picture

বাংলাদেশের খবর আছে!! আসছে মহাসেন!! সব ধরণের প্রস্তুতি নেওয়ার দাবি

আসছে মহাসেন!! এতে বাংলাদেশের খবর আছে বলে সব মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে। এর আগে সিডর ও আইলায় আমাদের উপকূলে হানা দিয়েছিল। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলাদেশ। এর ক্ষত এখনও যায়নি। এর মধ্যে আবার মহাসেন এর আগমন!

ভারত মহাসাগরের একটি বিরাট এলাকাজুড়ে আবহাওয়ার অস্থিতিশীলতার কারণে চলতি সপ্তাহে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় মহাসেনের উৎপত্তি হয়। গত ১১ মে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, বুধবার বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ০১বি (যা ‘মহাসেন’ নামে পরিচিত)।

abdullah.shafi's picture

স্বাগতম ঘূর্ণিঝড় "মহাসেন"!

www.newsnetbd.com

"টাকা দেবে গৌরী সেন".. অনেকেই এই প্রবাদের সাথে যেমন পরিচিত, তেমনি অনেকেই হয়তো জানেন কে এই গৌরী সেন ?

বিভিন্ন সূত্রমতে, ঐ উদার ব্যক্তি ছিলেন পশ্চিমবঙ্গের সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীর গৌরীকান্ত সেন। তাঁর আদিনিবাস নিয়ে ভিন্নমত আছে। কোন কোন সূত্র দাবী করে উনি হুগলী জেলার বালী শহরের মানুষ। আবার কেউ বলে তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ। পিতার নাম ছিল নন্দরাম সেন, পিতা ছিলেন সুবর্ণবণিক সম্প্রদায়ের এক ধণী ব্যবসায়ী।

NurunnaharShireen's picture

বিশ্ব শ্রমিক দিবসে শপথ হোক বঙ্গবন্ধুর কৃষক-মজদুরের বাংলাদেশ-এর

বিশ্ব শ্রমিক দিবসে বাংলাদেশ আজ শ্রমিক হারানোর বিষম মর্মন্তদ বিপর্যয়ের ক্রান্তিকাল পেরুচ্ছে। আজ আমার বঙ্গবন্ধুকেই বিষম মনে পড়ছে ... যিনি কৃষক-শ্রমিক-মজদুরের জন্য হৃদয় খোলা রেখেছিলেন ... তাঁর মহান বিদেহী আত্মার প্রতি জানাই লাল সালাম, শ্রদ্ধাঞ্জলি। একইসঙ্গে দুনিয়ার সকল কৃষক-শ্রমিক-মজদুরদেরও জানাই লাল সালাম, শ্রদ্ধা।

আমরা সবাই দেখেছি, বিশ্ব দেখছে, এক কঠিনতম বিপর্যয় নেমেছে অকস্মাত বাংলাদেশে সাভার বিপর্যয়ে। এবঙ বিশ্ব শ্রমিক দিবসে বাংলাদেশ সেই কঠিনতম সময় পেরুচ্ছে, যখন হাজার-হাজার শ্রমিক অকস্মাত দুর্ঘটনার শিকার হয়েই হারিয়েছে জীবন। বেঁচে যাওয়া শ্রমিকদেরও অনিশ্চিত আগামী। বাংলাদেশের এই বিপর্যয়ের সংবাদ আজ টপ-নিউজ সারা বিশ্বেই। সমস্ত

NurunnaharShireen's picture

বাতাসে আর্তজনের আহাজারি ...

বাতাসে আর্তজনের আহাজারি ...
~ নুরুন্নাহার শিরীন
(সাভার ট্র্যাজেডির শ্রমিক ভাইবোনের জন্য আমার উতসর্গিত পঙক্তি ...)
----------------------------------------------------------

এতটা গুমোট ... প্রায় দমবদ্ধ ...
কবরের আজগুবি যন্ত্রণাকাতর শব্দ!
একসঙ্গে এত জীবনহানি ... জীবন্ত জীজিবিষাভার ...
বহন করেছে কোন হাত যার আজ কিছু নেই হারাবার!

Waset Shahin's picture

হাজারিবাগের ট্যানারী শিল্প স্থানান্তর জরুরী

চামড়া শিল্প বাংলাদেশের একটি অর্থকরী ও সভাবনাময় শিল্প সন্দেহ নেই । দেশে প্রতি বছর বিপুল পরিমান চামড়া উৎপাদন হয় । ফলে নিজস্ব কাঁচামালে এটি একটি দেশীয় চালু শিল্প । দেশের ট্যানারী ইন্ডাষ্ট্রিগুলোর বেশির ভাগই ঢাকার হাজারিবাগে অবস্থিত । কিন্তু এসবে কোন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় সমগ্র হাজারিবাগ এবং সংলগ্ন এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে । বিশেষতঃ বুড়িগংগার পানি বিষাক্ত কাল বর্ণ ধারন করেছে ।

Waset Shahin's picture

এভাবে ভাবা যায়না ?(রম্য)

এভাবে ভাবলে ক্ষতি কি?

* বাংলাদেশে ছোট ভূখন্ডে বিশাল জনগোষ্ঠির বাস । রাস্তা ঘাটে , বনে জঙ্গলে, আথালে পাতালে, মাঠে ষ্টেশনে মানুষ আর মানুষ । তো ঘর বাড়ী, দোকানপাটের জায়গা কোথায় ? কোন অসুবিধা নেই, খাল আর নদ নদীগুলো আছেনা ! খাল পুরোটাই গিলে ফেলা যাচ্ছে, নদীর পাড়ে পাড়ে চলছে আগ্রাসন । মনে হচ্ছে অন্ততঃ ঢারার চারপাশের বুড়িগংগা, শীতলক্ষা, তুরাগের বুক ভরে যাবে এবং ইনশাল্লাহ ১৫০০ সালের পহেলা বৈশাখের অনুষ্ঠানাদির জন্য বুড়িগঙ্গার ভরাট বুকে কিছু জায়গা অবশিষ্ট থাকতেও পারে ।

WatchDog's picture

গগনে গরজে মেঘ...WD

আওয়ামী লীগের নৌকা কি তাহলে ডুবতে শুরু করেছে? অনেকে বলবেন এ ফয়সালা তো হবে সামনের নির্বাচনে! তথাস্তু! সময় আমাদের সবার বন্ধু। এর উপর ভর করলে ৮০ দিনেই নাকি গোটা দুনিয়া ঘুরে আসা যায়! নির্বাচন তো মাত্র কয়েক মাসের ব্যাপার, আমরা ম্যাঙ্গোরা না হয় সে সময়টার জন্য অপেক্ষা করবো। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর যে রোডম্যাপ আমরা দেখা পাচ্ছি তাতে ডুবা দূরে থাক, এ যাত্রায় পাহাড় বাইয়্যা যাওয়ার কথা আওয়ামী নৌকা। জামাত- বিএনপি জোটের ছোট বড় প্রায় দুই লাখ নেতা মামলার কারণে এখন ঘর ছাড়া। গ্রেফতার এড়াতে দিশেহারা হয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছেন বানের স্রোতের মত। খালেদা জিয়া ছাড়া কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই এখন জেল হাজতের সরকারী মেহমান। রিমান্ডে নিয়ে বিভিন্ন থেরাপির মাধ্যমে অপেক্ষাকৃত তরুন নেতাদের শারীরিকভাবে পঙ্গু বানানোর ’ঐতিহাসিক’ সিদ্ধান্তও নাকি মঞ্জুর করেছেন দলের ওয়ান ওম্যান শো হাই-কমান্ড। তাতেই নাকি প্লেয়িং ফিল্ড মনের মাধুরি মিশিয়ে

WatchDog's picture

শনিবারের গজব ও সাইদী দর্শনের মিস চান্স...WD

শনিবারের গজব...

দিন গেছে বটে একটা! ভোরে ঘুম ভাঙ্গতেই দেহি আঙ্গিনায় যে গাছটা এতদিন মরা লাশের মত দাড়াইয়া থাকত আইজ তার সর্বাঙ্গে যৌবন জোয়ার। ফুলে ফুলে ভইর‍্যা গেছে মরা লাশ। সাথে মৌ মৌ গন্ধ। লগের আপেল গাছটায়ও পাতা ধরছে। গোলাপের চারা গুলাও দুই চোখ মেলতাছে আস্তে আস্তে । চাষাবাদের সিজন আইস্যা গেল বোধহয়। ভাবতে বালা লাগলো। একৈ সাথে ব্যস্ততাও বাইড়া যাইব। চারা আর সারের সন্ধানে নামতে হইবো জলদি জলদি।

Waset Shahin's picture

ঢাকা মহানগরীর পানি নিয়ে ভাবনা

আজকের ঢাকা আর শিশুটি নেই । এটি স্বাধীন বাংলাদেশের রাজধানী । এর আয়তন ৩৬০ বর্গ কিলোমিটার । আয়তনের তুলনায় এই নগরীতে বাস করে বিশাল জনগোষ্ঠি, প্রায় দেড় কোটি । জীবন ধারনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান পানির বর্তমান সরবরাহ ব্যবস্থার যে চিত্র, সেটাযে এই বিশাল জনগোষ্ঠির চাহিদা পূরনে ক্রমশঃ অসমর্থ হয়ে পড়ছে , এই বার্তাটি বিগত দশক ধরেই পাওয়া যাচ্ছে । সরকারী ভাবে এর জন্য কিছু প্রস্তুতির আভাস পাওয়া গেলেও জনমনে এ নিয়ে তেমন চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছেনা । বর্তমান জনসংখ্যার হিসেবে পানির চাহিদা দৈনিক ২২০ কোটি লিটার । সম্প্রতি সায়েদাবাদ পানি শোধনাগারের ২য় ফেজ চালু হওয়ায় ঢাকা ওয়াসা কাগজে কলমে দৈনিক ২৪০ কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম । তবে চাহিদা এ জায়গায়ই স্থির হয়ে থাকবেনা । জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এটিও বাড়তে থাকবে । আর ঢাকা ওয়াসাও প্রবৃত্ত হবে অধিক পানি আহরনে ।

WatchDog's picture

শাহবাগ চত্বর, গণজাগরণ না আওয়ামী লীগের সফল নির্বাচনী ক্যাম্প? WD

আজ শনিবার। কাল অফিস নেই, হাতে অফুরন্ত সময়। ঘরে বাইরের কাজ সেরে বিছানায় গা এলিয়ে ভাবছিলাম আজ আর লেখালেখির দিকে যাবো না। প্রচুর লিখেছি এক সপ্তাহে। ক্রিকেট দেখে রাত পার করার ইচ্ছাটা নতুন করে মাথায় চাপলো। গিন্নিকে বলতে সে মুচকি হাসলো। বিশ্বাস করলো না আমার কথা। নিশ্চিত ভাবে ধরে নিল রাত জেগে ব্লগ লিখতে যাচ্ছি এবং ক্রিকেটকে অজুহাত হিসাবে ব্যবহার করছি মাত্র। বললেও সে বিশ্বাস করবেনা, তাই তর্কে যেতে মন চাইলোনা। গিন্নিকে নিয়ে এই এক যন্ত্রণা, কিছুতেই বুঝানো যায়না কেন এই লেখালেখি। তার বিচারে ব্লগ নিয়ে আমার এই মাতামাতি এক ধরণের উন্মাদনা। সরল সমীকরণে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত। তার ভাষায় কৃষকদের কাজ যেমন কৃষিকাজ, রাজনীতির জন্যও আছেন রাজনীতিবিদ। সে বিচারে আমার মত একজন প্রকৌশলীর কাজ হওয়া উচিৎ প্রযুক্তি নিয়ে সময় ব্যায় করা। যুক্তি আছে তার কথায়। উদাহরণ হিসাবে নিজ দেশের রাজনীতিকে যখন সামনে আনে চুপসে যেতে হয়।

Syndicate content