১৯শে ডিসেম্বর ৩য় বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

EDITOR's picture

ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত দুই বছর বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্যও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগের যাত্রা সূচিত হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত বাংলা ব্লগ দিবস পালিত হয়। বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মের সাথে পরিচয়, ব্লগারদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ব্লগের সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতে দিবসটি ইতোমধ্যে ভূমিকা রাখতে শুরু করেছে। এবছর ১৯শে ডিসেম্বর পালিত হচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’।

অনুষ্ঠানস্থল: পাবলিক লাইব্রেরী, সম্মেলন কক্ষ, নীচ তলা

সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদযাপনে শামিল ১৩টি কমিউনিটি প্ল্যাটফর্ম:

১. উন্মোচন,http://unmochon.net/blog
২. একুশে ব্লগ,http://ekusheyblog.com/
৩. প্রজন্ম ফোরাম,http://forum.projanmo.com/
৪. কম্পজগত ব্লগ,http://blog.comjagat.com/
৫. মুক্ত ব্লগ,http://www.muktoblog.net/
৬. প্রথমআলো ব্লগ, http://prothom-aloblog.com/welcome/
৭. বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ব্লগ,http://blog.bdnews24.com/
৮. প্রিয় ব্লগ, http://blog.priyo.com/
৯. টেকটিউনস ব্লগ, http://techtunes.com.bd/
১০. দৃষ্টিপাত, http://www.drishtipat.org/
১১. বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগ, (under construction)
১২. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র,http://www.digitalbangladesh.gov.bd/blog.php?ID=72এবং
১৩. সামহোয়্যারইন...ব্লগ, http://www.somewhereinblog.net/।

আয়োজনটি সম্পূর্ণ উন্মুক্ত। প্রয়োজন নেই কোন নিবন্ধনের! আপনি যদি বাংলা ভাষাকে ভালোবাসেন, যদি বাংলা ভাষার চর্চা করেন, বাংলা ভাষার অন্তর্জালিক অভিযাত্রায় সামিল হতে চান চলে আসুন অনুষ্ঠানে। অনুষ্ঠানে ব্লগাররাই সঞ্চালক, বক্তা এবং অতিথি। এছাড়া বাংলা ব্লগ দিবস অন্তর্জালে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত, তবে অনলাইনে যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিভিন্ন কমিউনিটি প্লাটফর্ম একটা নির্দিষ্ট সময় জুরে তাদের নিজ নিজ ব্লগের বৈশিষ্ট্য ও অর্জন উপস্থাপন করবে এবং উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি সরূপ ব্লগারদের পুরষ্কৃত করবে। বাংলা কমিউনিটির সাথে যুক্ত ১ লাখ ২০ হাজারের বেশি ব্লগার অনেক খবরকে প্রথমে ব্লগের মাধ্যমে প্রচার করেছে,সমাজের অনেক অন্ধকার দিক, অচেতন জায়গার কথা যা তথাকথিত মিডিয়া তুলে ধরতে দ্বিধা করেছে তা কখনো নিরপেক্ষ বক্তা অথবা কখনো সিটিজেন জার্নালিজম এর স্পিরিটে ব্লগের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনতায় তুলে ধরেছে – সেসবের স্বীকৃতি থাকবে।

বাংলাদেশের সাইবার পরিসরে ব্লগের ভূমিকা অগ্রগণ্য। আমরা আশা করছি অনুষ্ঠানে অনলাইনে যুদ্ধাপরাধের তৎপরতা নিষিদ্ধসহ সকল বাক স্বাধীনতা ও গণজাগরণের নিশ্চয়তার জন্য সাইবার আইনের পরিকাঠামো নির্মাণে ব্লগারদের সাথে নীতি নির্ধারক পর্যায়ের বিভিন্ন ব্যক্তি, সাইবার পরিসর ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আপনাদের স্বর্তস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কামনা করছি।