সৈয়দ আবুল হোসেন কিছুকাল আগেই মন্ত্রিসভা থেকে বিদায় নিয়েছেন। তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। বিশ্বব্যাংক তাঁর ওপর বিরূপ জেনে তাঁকে অন্য মন্ত্রণালয়ে সরানো হয়। তাতেও এক শ্রেণীর মিডিয়ায়, বিশেষ করে নিরপেক্ষতার মুখোশে ঢাকা একটি ইংরেজি ও বাংলা দৈনিকের চিৎকার বন্ধ হয়নি। তারা এমন প্রচারণা শুরু করে যে আবুল হোসেন মন্ত্রিসভা থেকে চলে গেলেই যেন বিশ্বব্যাংক ছুটে এসে পদ্মা সেতু প্রকল্পে অর্থ ঢেলে দেবে! সৈয়দ আবুল হোসেন যখন পদত্যাগ করলেন, তখন এই দুটি পত্রিকার কি সহর্ষ নিনাদ! এমনকি আমাদের অর্থমন্ত্রী পর্যন্ত বলে ফেললেন, আবুল ইজ ডাউন। পরে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেছেন, তিনি আবুল ইজ ডাউন বলেননি, বলেছেন আবুল ইজ ইন টাউন।
আবুল শেষ পর্যন্ত গেছেন। কিন্তু বিশ্বব্যাংকের টাকা আসেনি। এখন নাকি বিশ্বব্যাংক গর্দান চাইছে শেখ হাসিনার উপদেষ্টা পরিষদের ড. মসিউর রহমানের। কারণ কী? তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ? মসিউর রহমান দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিশ্বব্যাংক তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিক।
Recent comments
1 day 17 hours ago
1 day 23 hours ago
2 days 1 hour ago
2 days 1 hour ago
2 days 1 hour ago
2 days 1 hour ago
3 days 14 hours ago
3 days 19 hours ago
4 days 19 hours ago
5 days 17 hours ago