user warning: Table 'drupal_priyo_user.profile_fields' doesn't exist query: SELECT f.name, f.type, v.value FROM drupal_priyo_user.profile_fields f INNER JOIN drupal_priyo_user.profile_values v ON f.fid = v.fid WHERE uid = 0 in /var/www/blog.priyo.com/html/modules/profile/profile.module on line 228.

ধর্মীয় বিধি

Pramanik Jalal Uddin's picture

বিশ্বাসের বিরোধিতা ও ধর্ম

মানুষ কিছুটা হলেও স্বাধীন চিন্তা করতে পারে বলে, জাগতিক বিষয় ভাবনার সাথে সাথে অতি জাগতিক বা অতীন্দ্রিয় ভাবনায় কখনো সে আসন্ন হয়ে পড়ে। মানুষ মরণশীল হবার কারণে, জগতে জন্মেই সে তার স্থান খোঁজার চেষ্টা করে। জগতে মানুষের ক্ষুদ্র অবস্থানের কারণে সে তার চেয়ে বৃহৎ কোন কিছুর কাছে নত হতে বাধ্য হয়েছে কালে-কালে। তার চেয়ে বৃহৎ জাগতিক বা অতি-জাগতিক কোন কিছুকে স্বীকার করে নিতে সে বাধ্য হয়েছে তার সসীম চরিত্রের কারণে। প্রকৃতিতে যখনই সে তার চেয়ে বড় ও শক্তিশালী কোন কিছু দেখেছে তখনই তার সন্তুষ্টির জন্য উপাসনা করে এসেছে বংশানুক্রমিক ভাবে। দৃশ্যমান জগতের অন্তরালে মানুষের চেয়ে বড় কিছু স্বীকার করা না হলে যেহেতু চিন্তার ক্ষেত্রে শূন্যতার সৃষ্টি হয় সেহেতু এই শূন্যতার পূরণে মানুষ সচেষ্ট থেকেছে সব সময়। আর শূন্যতা পূরণের চেষ্টায় মানুষ কোন না কোন ধর্মীয় বিশ্বাসের অনুসারী হয়ে জীবনযাপন করেছে পরম কল্যাণের লক্ষ্যে।

Pramanik Jalal Uddin's picture

উপাসনার ভিন্নতা ও ধর্ম

মানুষ জন্মে জীবন-মৃত্যুর মাঝখানে যতদিন বেঁচে থাকে, ততদিন না হলেও অন্তত জীবনের কিছু সময়, তারা তাদের সৃষ্টিকর্তাকে খুশী করার উদ্দেশ্য ও জাগতিক-পরজাগতিক কল্যাণের লক্ষ্যে, তাঁর উপাসনায় লিপ্ত থেকেছে , যারা স্রষ্টা বা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। আর যারা প্রচলিত ধর্মমত ও স্রষ্টায় বিশ্বাসী নন, তারা এ বিষয়টি সম্পর্কে চরম উদাসীন থেকেছে সব সময়। তবে একথা নিশ্চিত ভাবে বলা যাবে না যে, কেবল স্রষ্টায় বিশ্বাসী বা স্রষ্টার উপাসনাকারীদের দ্বারাই জাগতিক সকল কল্যাণ সাধিত হয়েছে।

Syndicate content