আমাদের সময়ে, আমাদের দেশে

আমাদের সময়ে, আমাদের দেশে কমিউনিস্টরা হচ্ছেন সন্ত। তাঁরা মানুষকে ভালোবেসে নিজেদের উজাড় করে দিয়েছেন। তাঁরা মানুষের সঙ্গে থেকেছেন, সুখে এবং দুঃখে, শেষ পর্যন্ত। ফয়েজ আহমদ তেমন একজন সন্ত। তিনি জীবনের প্রথমে যে দর্শনে বিশ্বাস করেছেন, সেই দর্শনে অবিচল থেকেছেন জীবনের চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে। তিনি মার্ক্সিজম থেকে শিখেছেন র্যাডিক্যালিজম আর র্যাডিক্যালিজম তাঁকে পৌঁছে দিয়েছে মানুষী অ্যাবস্ট্রাকসনে। অন্যায়ের বিরুদ্ধে র্যাডিক্যাল থাকতে হয় আর র্যাডিক্যাল না থাকলে মানুষী অ্যাবসট্রাকসনে পৌঁছনো যায় না। মানুষের যা কিছু ভালো তা দিয়ে মানুষী অ্যাবসট্রাকসন তৈরি হয়। ফয়েজের কমিটমেন্ট মানুষের কাছে, সেজন্য কোন প্রলোভন তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিনি সাহসী ছিলেন, সবাইকে সাহসী হতে শেখাতেন, আর সাহসী না হলে কমিউনিস্ট হওয়া যায় না। তাঁর মধ্যে এভাবে একটা পোয়েটিক কিংবা প্রফেটিক চরিত্র তৈরি হয়েছে। তাঁর পোয়েটিক বোধ থেকে তিনি কবিতা লিখেছেন (ছড়া তো কবিতাই) আর প্রফেটিক বোধ থেকে তিনি অনবদ্য গদ্য লিখেছেন (সত্য বাবু মারা গেছেন, সেই বোধের উজ্জ্বল এবং দীপ্ত প্রকাশ)। ফয়েজের চিন্তার মধ্যে ও কাজের মধ্যে সবসময় প্রধান থেকেছে সাধারণ মানুষের কনসেপ্ট। এই কনসেপ্টকে তিনি সবসময় যুক্ত করেছেন সংস্কৃতি কিংবা পপুলার সংস্কৃতির সঙ্গে। কলোনিকালে পাকিস্তান সাহিত্য সংসদের মধ্য দিয়ে তিনি এবং তাঁর বন্ধুরা (হাসান হাফিজুর রহমান, আবদুল গণি হাজারি, আলাউদ্দীন আল আজাদ, সাইয়িদ আতিকুল্লাহ, আমিনুল ইসলাম, মুর্তাজা বশীর, ওসমান জামাল, আনিসুজ্জামান এবং আমি) সংস্কৃতি এবং সংস্কৃতির অন্য নাম মতাদর্শকে তীব্র তীক্ষè করেছেন পাকিস্তানের কলোনিয়াল মতাদর্শ ছিন্নভিন্ন করার জন্য এবং ধর্মজ মতাদর্শের বিকল্প হিসাবে সাহিত্যিক সমালোচনার থিমগুলোকে সামনে আনার জন্য।
কলোনিয়াল পৃথিবীতে এভাবে বিস্তার লাভ করেছে মার্ক্সবাদের প্রভাব। সমাজতান্ত্রিক মতাদর্শ রাজনীতি, অর্থনীতি বোঝার একটা বড় মাপকাঠি গড়ে উঠেছে, সোভিয়েতের সমাজতন্ত্র ও চীনের সমাজতন্ত্র একাধারে আমাদের উদ্দীপ্ত করেছে। ফয়েজের এবং হাসানের নেতৃত্বে আমরা ন্যাশন ও পিপলের সম্পর্ক বোঝার চেষ্টা করেছি, পাকিস্তানী ন্যাশনের বদলে আমরা বাঙালী জাতীয়তাবাদের দিকে অগ্রসর হয়েছি এবং পিপলকে আবিষ্কার করেছি কৃষক আন্দোলন থেকে কৃষক আন্দোলনে, আবার কৃষক আন্দোলনের তীব্রতা থেকে বুঝতে চেয়েছি ভাষা বিদ্রোহের শতমুখী ধার, তীক্ষèতা, প্রখরতা। এভাবে ন্যাশনাল-পপুলার কনসেপ্টের ক্ষেত্রে আমরা অবদান রেখেছি। আমরা কলোনির পূর্ববাংলার ক্ষেত্রে একটা বুদ্ধিবাদী ইতিহাস তৈরি করতে সচেষ্ট হয়েছি, যে-ইতিহাস কলকাতার মার্ক্সিস্ট ইতিহাস থেকে ভিন্ন এবং যে-ইতিহাস করাচীকেন্দ্রিক ধর্মজ ইতিহাস থেকে স্বতন্ত্র। এই যুদ্ধে অমরা পিছপা হইনি এবং যোদ্ধা ফয়েজ ও হাসানের পাশে সব সময় থেকেছি। ফয়েজ যাত্রা করেছেন কমিউনিস্ট অ্যাকটিভিস্ট হিসেবে, যাত্রা শেষে হয়ে উঠেছেন সোস্যালিস্ট স্কলার (হুল্লোড়ের দিন থেকে পৌঁছেছেন কমিউনিস্ট আন্দোলনের আর্কাইভস গঠনের দায়িত্ব গ্রহণ করে)। মানুষের সঙ্গে থেকে তিনি বুঝেছেন : বিপ্লবীদের সব পথ, শেষ পর্যন্ত পৌঁছায় সমাজতন্ত্রে। বিপ্লবীরা মানুষের সবচেয়ে সচেতন অংশ, তারাই হচ্ছে অগ্রগামী সৈনিক। এই বোধ তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন করেছে, ভালোবাসা অর্জনে সাহায্য করেছে এবং শ্রদ্ধাভাজন করে তুলেছে। এখানেই ফয়েজের মর্যাল রিয়ালিজম, এভাবেই তিনি আগুনের নদী পাড়ি দিয়েছেন (স্বৈরাচারী এরশাদের সেনাশাসনের বিরুদ্ধে তিনি একত্র করেছেন আওয়ামী লীগ এবং বিএনপিকে)। সমাজ পরিবর্তনের জন্য দরকার নৈতিক চেতনা। এই চেতনা ধারালো করার দায়িত্ব থেকে তিনি কখনও অবসর নেননি। একটা জাঁকালো সাংস্কৃতিক জোট (সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন এই প্রচেষ্টার একটা উজ্জ্বল উদাহরণ) এবং রাজনৈতিক ঐক্য দরকার সমাজ পরিবর্তনে অনিবার্যতা তৈরি করতে হলে (বিভিন্ন বাম প্রচেষ্টার মধ্যে যুক্ততা সরকার গরিব মানুষদের রাজনীতি শক্তিশালী করার জন্য)। এভাবেই তিনি বাংলাদেশের ইতিহাস বুঝতে চেয়েছেন। তিনি বলতেন : গরিবদের ইতিহাসের ডকুমেন্টেশন সমাজতন্ত্রীরাই করাতে পারে।
- Borhanuddin.khan.Jahangir's blog
- Login to post comments
- 1528 reads
একই রকম আরো কিছু ব্লগ
- অজ্ঞান পার্টি সজ্ঞান পার্টি - Hasan.Hafiz
- অতি দরিদ্র ভিআইপি শ্রমিক! - Hasan.Hafiz
- বাঙালির চে' ওভারল্যান্ড : জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি - Ajay.DasGupta
- প্রবাসী বাংলাদেশীদের দেশপ্রেম এবং চারপাশের বাস্তবতা - sirajul.islam.c...
- ডিসেম্বর : গৌরব ও গর্বের মাস - Dr.Emajuddin.Ahmed
- সর্বোচ্চ আদালতের এজলাস - Muhammad.Golam....
- মুজিব-তাজউদ্দীন; ১৬ ডিসেম্বর উড়ালের দুই আকাশচারী সুপারম্যান - Maskwaith.Ahsan
- ট্রেন - Ataus.Samad
- ভিক্ষা চাইনা রাষ্ট্র, কুত্তা সামলাও - Maskwaith.Ahsan
- শোক ভুলি কী করে - Ataus.Samad

1Comments
http://www.theccfa.ca/forum/index.php?action=profile;u=202884
http://www.horroryearbook.com/community/profile.html;u=120313
http://www.snowshow.pl/forum/index.php?action=profile;u=287379
http://www.cra.org/member/59475/
http://www.designsbydarren.com/member/59888
http://www.crosscare.ie/index.php?/member/66282/
http://www.aisquared.com/member/192675/
http://www.uky.edu/design/index.php/member/59197/
http://www.nelsonmandela.org/promiseofleadership/index.php/member/116179/
http://www.globemed.org/member/63288/
http://www.womendeliver.org/member/74531/
http://www.peoplepoweredmovement.org/site/index.php/member/108051/
http://www.burmacampaign.org.uk/index.php/member/61490/
http://interactiondesign.sva.edu/member/76864/
http://www.bostonbookfest.org/member/89967/
http://www.childrennow.org/index.php/member/59240/
http://www.hardrockhotel.com/member/78155/
http://www.sandiegozooglobal.org/member/100037/
http://www.ago.state.ms.us/index.php/member/64024/
http://www.nutsvolts.com/index.php?/member/56644/
http://www.truthdig.com/member/223643/
http://www.vkmag.com/member/258496/
http://www.emagazine.com/member/59089
http://www.nonprofitmarketingblog.com/member/108168/
http://www.acea.be/member/90687/
http://www.indiauncut.com/member/99420/
http://www.toysrusinc.com/member/750701/
http://filamentgroup.com/member/70792/
http://www.darwinfestival.org.au/member/67311
http://icecap.us/index.php/member/63160/
http://www.imoca.org/en/index.php/member/62927
http://www.trouparchives.org/index.php/member/65177/
http://www.nzwood.co.nz/member/171236/
http://www.civicvoice.org.uk/member/68091/
http://cityviewed.co.uk/member/69833/
http://insidedukemedicine.org/member/69130/
http://v1.trifectainteractive.com/member/58536/
http://www.knittingfactoryrecords.com/index.php/member/100618/
http://www.amandaripley.com/member/70626/
http://www.kendallharmon.net/t19/index.php/member/111919/