• user warning: Table 'drupal_priyo_user.profile_fields' doesn't exist query: SELECT f.name, f.type, v.value FROM drupal_priyo_user.profile_fields f INNER JOIN drupal_priyo_user.profile_values v ON f.fid = v.fid WHERE uid = 3388 in /var/www/blog.priyo.com/html/modules/profile/profile.module on line 228.
  • user warning: Table 'drupal_priyo_user.profile_fields' doesn't exist query: SELECT f.name, f.type, v.value FROM drupal_priyo_user.profile_fields f INNER JOIN drupal_priyo_user.profile_values v ON f.fid = v.fid WHERE uid = 0 in /var/www/blog.priyo.com/html/modules/profile/profile.module on line 228.

  • user warning: Table 'drupal_priyo_user.profile_fields' doesn't exist query: SELECT * FROM drupal_priyo_user.profile_fields WHERE visibility != 1 AND visibility != 4 ORDER BY category, weight in /var/www/blog.priyo.com/html/modules/profile/profile.module on line 305.
  • user warning: Table 'drupal_priyo_user.profile_fields' doesn't exist query: SELECT f.name, f.type, v.value FROM drupal_priyo_user.profile_fields f INNER JOIN drupal_priyo_user.profile_values v ON f.fid = v.fid WHERE uid = 3388 in /var/www/blog.priyo.com/html/modules/profile/profile.module on line 228.
  • user warning: Table 'drupal_priyo_user.profile_fields' doesn't exist query: SELECT f.name, f.type, v.value FROM drupal_priyo_user.profile_fields f INNER JOIN drupal_priyo_user.profile_values v ON f.fid = v.fid WHERE uid = 3388 in /var/www/blog.priyo.com/html/modules/profile/profile.module on line 228.

Syed.Abul.Maksud's blog

Syed.Abul.Maksud's picture

গুজবের মনস্তত্ত্ব ও সমাজতত্ত্ব

গুজব এক অতি অদ্ভুত মজাদার, মুখরোচক ও শ্রুতিমধুর জিনিস। তবে গুজবের দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক তাৎপর্যও রয়েছে। গুজবের দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে যদি কেউ জানতে চান, তাঁকে আমি অনুরোধ করব দুটি বই পড়তে। একটি গর্ডন অলপোর্ট এবং লিও পোস্টম্যানের দ্য সাইকোলজি অব রিউমার (নিউইয়র্ক ১৯৪৭) এবং অন্যটি মুলেন গোয়েথাল্স ও জর্জ গোয়েথাল্স সম্পাদিত থিওরিজ অব গ্রুপ বিহেভিয়ার (স্প্রিংগার-ফার্লাক, ১৯৪৭)। এই বই দুটি থেকে যা জানতে পেরেছি তা হলো গুজবের জন্য ডিএনএ দায়ী। গুজবপসারিকে দোষ দিয়ে লাভ নেই, দোষ যদি দিতেই হয় তাহলে তাঁর ডিএনএকেই দিতে হয়।

Syed.Abul.Maksud's picture

হেলিকপ্টার

হেলিকপ্টারে ভ্রমণের যে কী সুখ, তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ না হলে উপভোগ করার সৌভাগ্য আমার মতো বিত্তহীনের হতো না। সে এক বিরল সৌভাগ্য! তবে এখনকার অনেক রাজনৈতিক ও ধর্মীয় নেতা যে ধরনের ফড়িংয়ের মতো হেলিকপ্টারে চড়েন, আমি চড়েছি তার চেয়ে অনেক বড় আকারের হেলিকপ্টারে। নেতা হিসেবে নয়, কর্মী হিসেবে।
বুঝতে পারছি না, হেলিকপ্টারে চড়ার স্মৃতি এখন কেন হঠাৎ মনে পড়ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে কলকাতা থেকে ঢাকায় আসেন। এসে নতুন স্বাধীন দেশের সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

Syed.Abul.Maksud's picture

চাই সংযম ও সমঝোতা

সাভারে ভবনধসে শত শত লাশে ভরে গেছে দেশ। হাজার হাজার আহত শ্রমিকের রক্তে সয়লাব দেশ। ১০ দিনেও খণ্ডিত ও গলিত লাশের সৎকার শেষ হয়নি। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রয়োজন সাহায্য ও সান্ত্বনা। আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও পুনর্বাসনই এখন অবশ্যকর্তব্য।

Syed.Abul.Maksud's picture

উপলক্ষটি আত্মোপলব্ধি ও আত্মসমালোচনার

সাভারে ভবনধস হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রে যাঁদের কথার মূল্য আছে, তাঁরা বলেছেন, বহুতল ভবনটি নির্মাণে নিম্নমানের রড, সিমেন্ট, বালু প্রভৃতি ব্যবহারের কারণে এই ক্ষতি হয়েছে। বক্তব্যটি গ্রহণযোগ্য মনে হয়নি। আমার অল্প বিদ্যাবুদ্ধিতে যা বুঝি, তা হলো নিম্নমানের রড-বালু-সিমেন্টের চেয়ে নিম্নমানের চিন্তা একটি জাতি ও দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর।

Syed.Abul.Maksud's picture

কত রঙ্গ বঙ্গে

কত যে রঙ্গ এই বঙ্গে তা বিশ্বের আর কোনো দেশের মানুষ ভাবতেই পারবে না। আমাদের এই রিপাবলিকের পাবলিকরা স্বাধীনতা ও গণতন্ত্রের নামে যা ইচ্ছা তা-ই করতে পারে। এখানে যেমন প্রতিনিয়ত ঘটে গভীর মর্মান্তিক ঘটনা, তেমনি তামাশা ও রগড়ের শেষ নেই।

Syed.Abul.Maksud's picture

ধর্ম ও বঙ্গীয় নারী

নারীকে যুগে যুগে অপমান করা হয়েছে বিচিত্রভাবে। স্বামী ও শাশুড়ির হাতে লাঞ্ছনা-গঞ্জনা ছাড়াও আরও কতভাবে প্রকাশ্যে ও গোপনে হয়েছে নারী অপমানিত, তার খবর সমাজ রাখার প্রয়োজন বোধ করেনি। তা করেনি কারণ পৃথিবীর সমাজ বলতে পুরুষসমাজ। নারীর কোনো সমাজ নেই। পৃথিবীর প্রতিটি নারীই একা। এই গ্রহের প্রতিটি গৃহে সে পরবাসী।

Syed.Abul.Maksud's picture

আম-ছালাতত্ত্ব ও দুই নৌকায় পা

আম-ছালাতত্ত্ব ও দুই নৌকায় পা রাখার নীতির পেছনে একটু ইতিহাস আছে। দুটি বাস্তব ঘটনা থেকেই এই তত্ত্ব ও নীতির সূচনা। ঘটনা দুটি এ রকম:

এক লোকের একটি ছালা ছিল। কিন্তু তার বাড়িতে কোনো আমগাছ ছিল না। একদিন তার অন্যের বাগান থেকে আম চুরি করার বাসনা হয়। সে ছালা নিয়ে আম চুরি করতে বের হয়।

গাছ থেকে আম পেড়ে কেবল বস্তায় ভরেছে, এমন সময় ‘কে রে আমগাছের নিচে’ বলে বাগানের মালিক তাকে ধাওয়া করে। ছালা ও আম ফেলে লোকটি প্রাণ বাঁচাতে ভোঁ-দৌড়।

Syed.Abul.Maksud's picture

‘দ্য সুপ্রিম টেস্ট’

অনেক স্বপ্নের যোগফল স্বাধীন বাংলাদেশ। পাঁচ-দশ বছর নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এ দেশের মানুষ দেখেছে স্বশাসনের স্বপ্ন। স্বপ্ন দেখেছেন সাধারণ মানুষ ও অসাধারণ প্রতিভাবান মহামানবেরা। সেই স্বপ্নের একটি পর্যায়ের সমাপ্তি ঘটে ষোলোই ডিসেম্বর, একাত্তর। দেশটা শত্রুর হিংস্র থাবা থেকে মুক্তি পেল বটে, কিন্তু স্বশাসনের ব্যবস্থাপনায় দক্ষতা ও বিচক্ষণতা দেখা গেল না। স্বার্থান্বেষীরা নানাভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের বিভ্রান্ত করতে লাগলেন। পরিস্থিতি উপলব্ধি করেও বিতর্কে না জড়ানোর উপায় হিসেবে অনেকে চুপ করে রইলেন।

Syed.Abul.Maksud's picture

পাগলের গো-বধে আনন্দ

প্রাচীন বাংলার হিন্দুসমাজের একটি প্রবচন: পাগলের গো-বধে আনন্দ। মর্মার্থ হলো—যার মাথার ঠিক নেই সে কী করতে কী করে তা নিজেই জানে না। যে গো-দেবতা পূজ্য, তাঁকে পর্যন্ত হত্যা করে তার সীমাহীন আনন্দ। তবে পৃথিবীতে এমন দেশও আছে, যেখানে মোটেই পাগল নন এমন ব্যক্তিরাও মানুষ বধ করে আনন্দ পান। সে মানুষও একজন বা দুজন নয়—অসংখ্য।

Syed.Abul.Maksud's picture

যে শোকের সান্ত্বনা নেই

কুমিল্লার লালমাই-নোয়াখালী মহাসড়কের পাশে হাতিমারা গ্রাম। ঢাকা থেকে কী এমন দূরত্ব! সোয়া সাতটায় রওনা দিয়ে সারা দুনিয়া ঘুরে পৌঁছাই সোয়া পাঁচটায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুতে মেরামতের কাজ চলায় এই বিপত্তি।

শেষ বিকেলের বিষাদে ঢাকা শোকের জনপদ। শিগগিরই সন্ধ্যা ঘনাবে। সড়কের এক পাশে মানববন্ধন করছেন গ্রামবাসী। বিভিন্ন ব্যানার নিয়ে তাঁরা দাঁড়িয়ে। তোপখানা রোডের ১০-১২ জনের মানববন্ধন নয়, তাঁরা সংখ্যায় বহু। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ। আমিও তাঁদের সঙ্গে যোগ দিই।

Syndicate content