মুখে গ্যাস মাস্ক। পুরো মুখাবয়ব মুখোশে ঢাকা। পিঠে ব্যাগ। হাতে গ্লোবস। ঢিল ছুড়ছে তরুণটি। হাতের ঢিলের জায়গায় এক সময় এলো পেট্রোলবোমা। পেট্রোলবোমার লক্ষ্যবস্তু সামনে সুসজ্জিত সশস্ত্র পুলিশ।
লড়াই চলছে দু’পক্ষেই। তীব্রতর লড়াই। টিয়ারগ্যাস, জলকামান নিয়ে তখন পুলিশের হাঁসফাঁস। কিন্তু তরুণটি লড়ছেই। গুলি, টিয়ারগ্যাস, জলকামান সব অস্ত্রই যেন ভেদ করার প্রস্তুতি আছে তার। টেলিভিশনের পর্দায় বিশ বছরের তরুণটির দিকে তাকিয়ে মায়া হলো খুব। আহারে তরুণ, যার হাতে থাকার কথা কলম, বই, বান্ধবীর উষ্ণ ছোঁয়া, সেই তরুণকে ছুড়তে হচ্ছে বোমা। এই তরুণ ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইরত প্যালেস্টাইনি ভূখ-ে জন্মেনি। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সোমালিয়া কিংবা ইয়েমেন যেখানে মুসলমান আর আল কায়দার যমজ বেড়ে ওঠা বলে পশ্চিমা দেশগুলোর নৈমিত্তিক হাঁকডাক, সেসব ভূখ-ের কোনোটাতেই তার জন্ম হয়নি। সে জন্মেছে ইউরোপের শ্রেষ্ঠ দেশগুলোর একটিতে। জ্ঞান, সভ্যতা, ঐতিহ্য, পুরাকীর্তি আর নগররাষ্ট্রের পীঠস্থান গ্রিস তার জন্মভূমি। গোটা দেশজুড়ে গ্রিস এখন দেউলিয়া হবার পথে। দেশ দেউলিয়া হতে পারে। এমন চিন্তা অতীতে কখনও না এলেও এখন এমনটি ঘটছে। পৃথিবী এখন এই নতুন সঙ্কটের মুখে পড়েছে। অর্থনীতির এমনই হতচ্ছাড়া দশা যে বাইরে থেকে টাকা ধার করে না আনলে দেশ টিকবে না।
Recent comments
1 hour 12 min ago
2 hours 27 min ago
2 hours 30 min ago
3 hours 57 min ago
8 hours 47 min ago
1 hour 43 min ago
1 day 18 hours ago
1 day 20 hours ago
1 day 21 hours ago
3 days 12 hours ago