Nadera Sultana's blog

Nadera Sultana's picture

আহ; মধুর আমার মায়ের রান্না, মনে পড়ে প্রতি দিন, প্রতি বেলা !!!

... ...আমার ৮ বছরের ছেলে ''নভো'' তার সব, সব ভালো; খুবই জাদু সোনা বাচ্চা; একটাই দুঃখ সে খেতে চায়না; যতটুকু ওর খাওয়া দরকার! এ নিয়ে আমার আফসোসের সীমা পরিসীমা নেই; অনেক বেশি মন খারাপ করি আর যখন তখন চলে চাই নিজের শৈশবে; আমার মা'কে খাওয়া নিয়ে জ্বালানো সেই দিন''গুলোতে। এমন কতদিন হয়েছে আমি খেতে চাইনা বলে আব্বা-আম্মা''র তুমুল ঝগড়া! হায় ভাগ্যের কি নির্মম পরিহাস সেই একই ঘটনার পুনরাবৃত্তি প্রায় ২৫/৩০ বছর পর আমারই জীবনে!!!

Nadera Sultana's picture

ভালোবাসি ভালোবাসি...!!!

আমি সুমাইয়া; ভিতরে আসব আপু... বলা মাত্রই কিনা এত কষ্ট করে ধরে রাখা ''স্মার্টনেস'টা'' গেল হাত গলে পরে.. মানে কথা নেই বার্তা নেই হাত থেকে ফাইল টা মাটিতে পড়ে গেল! ফাইল উঠাতে উঠাতে বললাম সরি আপু আপনি কি ঘুমাচ্ছিলেন... এই সময় বিরক্ত করার জন্যে সরি, আপু আমাকে এই রুমে সীট দেয়া হয়েছে... ম্যাডাম বললেন উর্মি আপা যিনি আছেন উনার নাকি আরো ২/৩ সপ্তাহ আছে পরীক্ষার তারপরই আমি উঠতে পারব; আমি আসলে উনাকে রিকোয়েস্ট করতে এসেছি কোনো ভাবে কি এর আগে উঠা সম্ভব! প্রতি দিন মিরপুর আমার বোনের বাসা থেকে ক্লাস করতে আসি তো; খুব প্রবলেম হচ্ছে ভোরে ক্লাসে আসতে!!! আমি একদমে বলে গেলাম.. হঠাতই মনে হলো যার সাথে কথা বলছি তাকে তো কথা বলার কোনো সুযোগই দেয়া হলো'না... !!! ''আমি নীলিমা, ফিলোসফি সেকেন্ড ইয়ার''... তুমি বসো এখানে বলেই, ''রিচার্ড মার্কস'' কে থামিয়ে দিলেন... '''রাইট হেয়ার ওয়েটিং ফর ইউ'' শুনছিলেন, বিছানায় শুয়ে শুয়ে... আর মনে হচ্ছে ডায়রী লিখছিলেন... এমন একটা ব্যক্তিগত সময়ে আমি এলাম বুঝতে পারছিনা উনি কি আমার উপর বিরক্ত কিনা [এটাও বুঝতে পারছিনা উনি নীলিমা ইব্রাহিম নাকি সেন, মানে আপু না দিদি; আমি আপুই বললাম]!!!

Nadera Sultana's picture

"মিডিয়া" কে ঘিরে আমার একান্ত সাতকাহন!!!

১. মিডিয়া এবং আমার পরিবার:

আমার শৈশব কৈশোর কেটেছে ময়মনসিংহ জেলার [এখন নেত্রকোনা জেলা] পূর্বধলা উপজেলার হোগলা গ্রামে!!! ...বেড়ে উঠার পর থেকেই বুঝেছি আমাদের বাড়ি'টা আর দশ'টা বাড়ি থেকে একটু আলাদা... শিল্প, সাহিত্য, রাজনীতি এবং ধর্ম-চর্চা সব কিছুর সাথেই আমাদের ছিল আশৈশব এক বন্ধন!!! বাড়িতে যেমন ছিল মহানবী (সা:) এর জীবনী, বিজ্ঞান না কোরান, বিষাদ সিন্ধু... পাশাপাশি ছিল বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, মেমসাহেব, কড়ি দিয়ে কিনলাম, চিতা বন্হিমানের মত অনেক অনেক বই!!! আমার আম্মা ছিলেন সাপ্তাহিক বেগম পত্রিকার নিয়মিত গ্রাহক, এছাড়াও আব্বা যখনি ময়মনসিং শহরে যেতেন আম্মার জন্যে অনেক গুলো সিনেমা পত্রিকা সহ বই নিয়ে আসতেন; আমাদের জন্যে ছোটদের নানান রকমের গল্পের বই!!!

Syndicate content