বহুল প্রচলিত প্রবাদ আছে যে এদেশে সবকিছুর দাম বাড়ে, দাম কমে কেবল মানুষের। প্রচলিত এ প্রবাদটি এদেশের মানুষের সঙ্গে মিলে যায় অনায়াসে আর এর শুরুটা বাংলাদেশ সৃষ্টির আদি থেকে অদ্যবধি চলমান। যারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় ক্ষমতার দৌড়ে টিকে থাকার জন্য ভ্যাট ট্যাক্স বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধির এক প্রতিযোগীতা শুরু হয়ে যায়। সরকার মুল্যবৃদ্ধির ব্যাখ্যায় ভতুর্কির ব্যবধান কমিয়ে আনার কথা বলে। সেটা জনগণের পছন্দ হোক বা না হোক তাতে কিছু যায় আসেনা। সরকার দাম বাড়ানোর দরকার মনে করলো তো দাম বাড়িয়ে দিলো। অনেকটা জোর করে চাপিয়ে দেয়ার কাজটিই সরকার করছে। যদিও নির্বাচন পুর্বে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য বলে অতিরিক্ত করারোপ করা হবেনা, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি হবে, নতুন নতুন কলকারখানা হবে, ঘরে ঘরে চাকরি হবে, চাল,ডাল তেল নুন থেকে সবকিছু জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। এসব কথা হলো নির্বাচনের আগের আর নির্বাচনের পরে যা দাড়ায় তাতে বিদ্যুতের দাম বৃদ্ধি ঘটে বছরে দু ই বা তারও অধিক, গ্যাসের দাম বাড়ে, পানির দাম বাড়ে, তেল ডাল নুন চালের দাম বাড়া নিয়ে মানুষ রাস্তায় নামে। সরকারব্যবস্হা গণতান্ত্রিক হওয়ায় সরকার যাই ই করবে তার বৈধ্যতা আছে আর এ বৈধ্যতা জনগণ পাচ বছরের জন্য দিয়ে রেখেছে।
Recent comments
37 min 43 sec ago
1 hour 18 min ago
8 hours 11 min ago
9 hours 27 min ago
9 hours 29 min ago
10 hours 56 min ago
15 hours 47 min ago
8 hours 42 min ago
2 days 1 hour ago
2 days 3 hours ago