১. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমনটিই প্রত্যাশা করেন মা- বাবা। সেকারনেই মধ্যবৃত্ত বা নিম্নমধ্যবৃত্ত যেমন পরিবারই হোকনা কেন সকলে চান তাদের সীমিত সম্পদকে ব্যবহার করে সন্তাদের মান সম্পন্য শিক্ষা সুনিশ্চিত করতে। কিন্তু মান সম্পন্য শিক্ষা সুনিশ্চিতকারী দাবিদার রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষার চরম বানিজ্যিকীকরন। বাংলাদেশের মত দরিদ্রদেশে শিক্ষার চরম বানিজ্যিকীকরন রাষ্ট্রিয় বৈষম্যের এক নিষ্ঠুর উদাহরণ।
২. নেই সিলেবাসের ভিন্নতা, নেই আধুনিক শিক্ষার সুযোগ সুবিধার তারতম্যতা, শুধু আছে ভর্তি ফ্রী'র ভিন্নতা। রাজধানীর বড় বড় মানসম্পন্য শিক্ষা সুনিশ্চিতকারী দাবিদার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি'তে নেই মোটেও অভিন্নতা, কিন্তু আছে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে ভর্তি ফ্রী'র আকাশ পাতাল ভিন্নতা। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে সম্পূর্ণ ফ্রী অথবা নামমাএ ফি'তে শিক্ষাদান করা হয় সেখানে রাজধানীর ক্যান্টমেন্টে অবস্থিত শহিদ আনোয়ার স্কুলে ২০১২ সালের প্রথম শ্রেণীতে ভর্তি ফি ধরা হয়েছে ৪৭০০০ টাকা। এছাড়া ভিকারূন্নেছা স্কুল ও কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি ফ্রী ধরা হয়েছে ১২৪০০ টাকা। মতিঝিল আইডিয়াল, সাহিন, প্রিপারেটরী ও মনিপুর স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি ফি ধরা হয়েছে যযথাক্রমে ১৩৪০০, ৩৬০০০, ৩৩০০০ ও ২৬০০০ টাকা।
Recent comments
10 hours 7 min ago
10 hours 48 min ago
17 hours 42 min ago
18 hours 57 min ago
19 hours 4 sec ago
20 hours 26 min ago
1 day 1 hour ago
18 hours 13 min ago
2 days 10 hours ago
2 days 12 hours ago