পদ্মা সেতু নির্মিত হবে, নিঃসন্দেহে এটি একটি বড় সুসংবাদ। কিন্তু তার অর্থায়ন কিভাবে হবে তা নিয়ে কথা থেকে যায়। যদিও বিশ্বব্যাংক আবার বলতে শুরু করছে, সরকারি কর্মকর্তারা ব্যাংকের অবস্থান নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। অর্থমন্ত্রী এরপরই আবার জাতিকে আশ্বস্ত করেছেন, বিশ্বব্যাংকের এই বিবৃতি পদ্মা সেতুর অর্থায়নে কোন প্রভাব ফেলবে না। তারপরই যোগাযোগ মন্ত্রী বলেছেন, পদ্মা সেতু নিয়ে আর কোন কথা নয়।
পদ্মা সেতুর অর্থায়নের চুক্তি বিশ্বব্যাংক বাতিল করে দিয়েছিল। গত ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাংক আবার জানিয়েছে যে, পদ্মা সেতুর জন্য শর্তসাপেক্ষ অর্থায়ন করতে রাজি। এই ঘোষণাকে একটি সুসংবাদ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কোথাও কোথাও আনন্দ মিছিলও হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলা গেল না বলে বিএনপি ভেতরে ভেতরে মর্মাহত হলেও প্রকাশ্যে একে একটি সুসংবাদ বলেই আখ্যায়িত করেছে। কিন্তু, পদ্মা সেতু নির্মিত হবে, —এটি গভীর আনন্দের খবর হলেও নিজেরাই তার অর্থায়ন করার বদলে প্রকাশ্য ও গোপন নানা শর্ত মেনে আমরা যে আবার বিশ্বব্যাংকের ফাঁদে বাঁধা পড়তে যাচ্ছি, সেটি মোটেও কোনো সুসংবাদ নয়। বরঞ্চ তা হচ্ছে, প্রকৃত সুসংবাদ হাতছাড়া হয়ে যাওয়ার মতো একটি দুঃসংবাদও বটে। তাছাড়া, এখনো অর্থ ছাড় দেয়ার বিষয়টি ষোল আনা নিশ্চিত নয়। পদ্মা সেতু অর্থায়নে ফিরে আসছে বলে ঘোষণা দেয়ার পরে, ইতোমধ্যে বিশ্বব্যাংক নতুন নতুন আরো শর্ত আরোপ করতে শুরু করে দিয়েছে।
Recent comments
5 hours 33 min ago
1 day 30 min ago
1 day 2 hours ago
1 day 3 hours ago
2 days 19 hours ago
2 days 21 hours ago
3 days 1 hour ago
3 days 10 hours ago
4 days 10 hours ago
4 days 14 hours ago