জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ৩০ আগষ্ট রংপুরে কমিশন আয়োজিত মতবিনিময় সভায় বলেন, “ভুল হলে তা শুদ্ধ করে নেয়ার প্রবণতা আমাদের কম। কলেজছাত্র লিমনের ব্যাপারে ভুল হয়েছিল। সেটি স্বীকার করলেই হতো। কিন্তু তা করা হয়নি। একটি ভুলকে ঢাকার জন্য হাজার ভুল করা হচ্ছে।”
“হাই কোর্ট রাষ্ট্রকে কলেজছাত্র লিমনের চিকিৎসার সব ব্যয়ভার বহনের নির্দেশ দিলেও আজ পর্যন্ত রাষ্ট্র সেই নির্দেশ মানেনি। তার কৃত্রিম পা সংযোজন করা হয়েছে বেসরকারি উদ্যোগে।” “রাষ্ট্রই যখন হাই কোর্টের নির্দেশ মানে না তখন পেশিশক্তি সন্ত্রাসী প্রভাবশালীরা বেপরোয়া হয়ে ওঠে” যেমনটি হয়েছে সোনালী ব্যাংকে।”
“সব অপরাধে মানবাধিকার লঙ্ঘিত হয় না। কিন্তু কোনো অপরাধের সঙ্গে যদি রাষ্ট্র, রাষ্ট্রের কোনো এজেন্সি, সংস্থা, কর্মকর্তা-কর্মচারী, নীতিনির্ধারক জড়িত থাকে তবে সেটাই মানবাধিকার লঙ্ঘন।”
জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান বাস্তবে কিচ্ছু করতে পারছেন না, এর অবশ্য সঙ্গত কারণ আছে। তবে তাঁর উপরিউক্ত মন্তব্যে সাধারণ মানুষের হৃদয়ের কথা ফুটে উঠছে।
Recent comments
5 hours 30 min ago
7 hours 34 min ago
8 hours 44 min ago
2 days 15 min ago
2 days 2 hours ago
2 days 6 hours ago
2 days 15 hours ago
3 days 15 hours ago
3 days 19 hours ago
3 days 20 hours ago