তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন নিয়োগ ইত্যাদি নিয়ে এখন যে বিতর্ক ও তত্পরতা চলছে, এই সবই হলো প্রকৃতপক্ষে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থার গভীর সঙ্কটেরই প্রতিফলন। একে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই।
এই সঙ্কটের প্রকৃত চরিত্র এদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব উপলব্ধি করতে না পেরে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত থাকলেও সাম্রাজ্যবাদীরা এর তাত্পর্য ও পরিণতি ভালোভাবেই উপলব্ধি করে। এ কারণে এই সঙ্কট নিরসনের ক্ষেত্রে বর্তমানে যে তত্পরতা দেখা যাচ্ছে তার মূল উদ্যোক্তা বা প্রণোদনকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তারাই এই সঙ্কট থেকে কোনোমতে উদ্ধার লাভের জন্য এদেশীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে বিবিধ প্রকার সূত্র সরবরাহ করছে, কখনও প্রকাশ্যে আবার কখনও পর্দার অন্তরাল থেকে। এর মাধ্যমে দুই প্রধান সংসদীয় দলের মধ্যে একটা সমঝোতার চেষ্টা চলছে।
দুর্নীতি, ক্ষমতার লোভ এবং বিদ্যমান আইনের বেপরোয়া লঙ্ঘন বাংলাদেশে যেভাবে হচ্ছে তাতে কোনো দল সরকারি ক্ষমতায় থেকে এককভাবে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করলে সে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা না থাকার কারণেই নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে হুলুস্থুল বিতর্ক, এমনকি সংঘর্ষ হচ্ছে। কাজেই শুধু কোনো ফর্মুলা বের করে তা কার্যকর করতে নিযুক্ত হলেই যে নির্বাচন নিরপেক্ষ করার বিষয়টি নিশ্চিত হবে এমন নয়।
নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচন কমিশন নিয়োগের প্রয়োজন দেখা দিয়েছে। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই নতুন নির্বাচন কমিশনে রাখার তারা বিরোধী এবং সেটা করা হলে তারা নির্বাচন বয়কট করবে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে একটা নিরপেক্ষ চেহারা দেয়ার জন্য সরকার থেকে ব্যবস্থা করা হচ্ছে, একাধিক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রেসিডেন্টের কাছে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হবে। প্রেসিডেন্ট তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের অন্য সদস্যদের বাছাই করে নিযুক্তি প্রদান করবেন। কিন্তু বিষয়টি আপাতদৃষ্টিতে যত সহজ মনে হয় তত সহজ না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সম্ভাব্য নির্বাচন কমিশনারদের তালিকা সরকারিভাবেই তৈরি করা হচ্ছে এবং প্রেসিডেন্ট নিজেও আওয়ামী লীগের লোক হওয়ার কারণে আওয়ামী লীগ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করার সম্ভাবনা তার দিক থেকে যথেষ্ট। এদিক দিয়ে প্রেসিডেন্টের নিজস্ব স্বাধীন মতামতের কোনো স্থান আছে এটা বিএনপি তো বটেই, অন্য সংসদীয় দলের লোকরাও মনে করেন না অথবা এ বিষয়ে তাদের সন্দেহ আছে। কাজেই আইন মন্ত্রণালয় কর্তৃক প্রেসিডেন্টের কাছে একাধিক ব্যক্তির নাম পাঠিয়ে নির্বাচন কমিশন সদস্যদের তালিকার দায়িত্ব প্রেসিডেন্টের ওপর অর্পণ করলেও প্রেসিডেন্ট দলনিরপেক্ষভাবে বা দলের গোপন নির্দেশের বাইরে কিছু করতে সক্ষম হবেন, এর কোনো নিশ্চয়তা নেই। আসল ব্যাপার হলো, যেখানে রাজনৈতিকসহ সব চিন্তাভাবনা সামাজিক দায়িত্ববোধের পরিবর্তে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যখন চুরি-দুর্নীতি, ক্ষমতার প্রচণ্ড লোভ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তখন শুধু কোনো যান্ত্রিক ফর্মুলাই সমস্যা সমাধানের জন্য যথেষ্ট ও কার্যকর হয় না। কাজেই এখন সরকারের আইন মন্ত্রণালয় থেকে যে তালিকা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে তার পরিণতি কী দাঁড়াবে, এটা লক্ষ করার বিষয়।
২০০৮ সালের নির্বাচনের পর সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে তিন বছর পার হয়েছে। আগামী নির্বাচন হতে এখনও দুই বছর বাকি। কিন্তু তার এত আগে থেকে নির্বাচন নিয়ে যে হৈচৈ হচ্ছে এটা স্বাভাবিক নয়। এই অস্বাভাবিক ব্যাপারটি ঘটার কারণও অনুসন্ধান করা দরকার। সেটা করলে দেখা যাবে যে, দেশে চারদিকে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার একটা প্রয়োজন সরকারের দিক থেকে আছে। অন্যদিকে এই পরিস্থিতিতে বিরোধী দলেরও এমন কোনো কার্যকর কর্মসূচি নেই যা জনগণকে আকৃষ্ট করতে পারে। এক্ষেত্রে দুই পক্ষেরই সুবিধা হয় যদি এমন কোনো ইস্যু নিয়ে রাজনৈতিক পরিস্থিতি গরম রাখা হয় যা দেশের জনগণের দৃষ্টিকে তাদের নিজেদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো থেকে কিছুটা হলেও ফিরিয়ে রাখা যায়। নির্বাচনই হচ্ছে এই ধরনের এমন এক ইস্যু যা নিয়ে সর্বোচ্চ হৈচৈ এবং তত্পরতা এখন দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলোও এই ইস্যু নিয়ে যেভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছে তাতে সামগ্রিকভাবে শাসক শ্রেণীর সরকারি ও বেসরকারি দলগুলোর উদ্দেশ্যই সিদ্ধ হচ্ছে।

Comments
Discount nike air max 2009 running shoes at www.pickmaxshoes.com
Discount nike air max shoes Cheap Nike Shox is the hot sale shoes nowadays which is supplying on our online store,because these Nike Shox Clearance is in superior quality and cheap price.The goods are perfect for everybody who want to have a pairs of cheap Nike Shox R4 shoes.Cheap Jordan Shoes can be to one of the most elements a well-known institution producing shoes in collision with Nike.The Air Jordans are supplied getting a carbon fiber plate concerning the bottom belonging for that solo in purchase give comfort and at identical time to possess along utilization belonging for those shoes.Ugg Classic Cardy is concerning the marketplace using the quantity of extraordinary variations and colors and there are no design suggestions in ailments of placing on these boots.You can dye the sheepskin to what really coloring you need furthermore in the direction of the Ugg Tall Boots variation can go from casual to flamboyant depending within your person or females taste.Burberry Outlet bags as well as bags only to reflect each of our personality,which gives a method to show our incredibly tiny earth.This particular Burberry Bags Sale carrier can have the luxurious community available for you,specially when anyone carry it coupled with attire done to you!
50% OFF Price ! Free Shipping accept paypal wholesale and retail . Our company supply high quality Cheap Nike Air Max Shoes , UGG Boots , Air Jordan Shoes , Nike Shox Shoes , Nike Basketball Shoes , Asics Onitsuka Tiger , NFL Jerseys and with factory price . We offer high quality, low price, best service and free shiping! We guarantee that seven days of door-to-door!
Web site: http://www.pickmaxshoes.com
50% OFF Price ! Free Shipping accept paypal wholesale and retail. Our company supply high quality Cheap Nike Air Max Shoes, UGG Boots , Air Jordan Shoes, Nike Shox Shoes , Nike Basketball Shoes, Asics Onitsuka Tiger, factory price. www.pickmaxshoes.com