Abdul.Mannan's picture

নিজেদের প্রয়োজনে নয় দেশের প্রয়োজনে সংসদে যেতে হবে

আগামী ৩ জুন নবম জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন বসছে । এরপর এই সংসদের হয়ত বড়জোর একটা কি দু’টা অধিবেশন বসতে পারে । অবশ্য বিশেষ প্রয়োজনে আরো অধিবেশন হতে পারে । তারপর দশম জাতীয় সংসদেও নির্বাচন হওয়ার কথা রয়েছে । এই অধিবেশনে নতুন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো তাঁর দায়িত্ব পালন করবেন । জাতীয় সংসদে ৮৩ দিন বিরোধী দল অনুপস্থিত রয়েছে । সংসদে স্পীকারের অনুমতি ছাড়া ৯০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সংসদ সদস্যদের সদস্যপদ খারিজ হয়ে যায় ।

Abdul.Gaffar.Chowdhury's picture

তারানকো সাহেব তো বলে গেছেন, তারপর?

আমাদের কৈশোরকালে অবিভক্ত বাংলায় সুনির্মল বসু ছিলেন সবচাইতে বড় ছড়াকার। তার ছড়া শিশু বৃদ্ধ সবাইকে মাতাতো। তার একটি বিখ্যাত ছড়ার নাম 'সামিয়ানা'। এই ছড়ার গল্পটি হলো, গ্রামের জমিদার বাড়ির কাচারির আঙ্গিনায় একবার সামিয়ানা টানানো হয়েছিল। খবরটি জানাজানি হতেই চারদিক থেকে লোক এসে জমিদার বাড়িতে জড়ো হতে লাগলো। সকলের মধ্যেই জল্পনা-কল্পনা সামিয়ানা কেন টানানো হয়েছে?

Sohrab.Hassan's picture

গভীর সংকটে বিএনপি

১৯৮৪ সালে খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নেওয়ার পর এর আগে তাঁর সঙ্গে দলের অন্য নেতাদের এতটা সন্দেহ ও অবিশ্বাসের সম্পর্ক কখনোই তৈরি হয়নি। ২০০৭ সালে তিনি কারাগারে থাকতে বিএনপি প্রায় দ্বিধাবিভক্ত হতে যাচ্ছিল। কিন্তু খালেদা জিয়ার প্রতি দলের অধিকাংশ নেতা এবং কর্মীদের আস্থা অটুট ছিল। এমনকি চারদলীয় শাসনামলে ‘তারেক রহমানের বাড়াবাড়িতে’ জ্যেষ্ঠ নেতারা অস্বস্তি বোধ করলেও দলপ্রধানের প্রতি তাঁদের আনুগত্যে ঘাটতি দেখা যায়নি, যা ঘটেছে তাঁর সাম্প্রতিক কিছু বক্তৃতা-বিবৃতিতে।

faruk.wasif's picture

জিদের বন্দিনীরা

প্রকৃত মৃত্যুর আগেই মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েনের মৃত্যুসংবাদ পত্রিকায় ছাপা হয়েছিল। রসিক সাহিত্যিক সেই সংবাদ পড়ে মন্তব্য করেছিলেন, ‘আমার মৃত্যুসংবাদ অতিরঞ্জিত।’ সুপ্রিম কোর্টের রায় মেনে পঞ্চদশ সংশোধনী পাসের দিনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মৃত্যু নির্ধারিত হলেও অনেকের কাছে এই মৃত্যুকে ‘অকালপক্ব’ মনে হয়। বিএনপি-সমর্থক ছাড়াও দেশে আরও মানুষ আছেন, যাঁরা নির্বাচনের এই বিকল্প বন্দোবস্তের প্রয়োজন এখনো আছে বলে মানেন। সব মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বর্তমানে জীবন্ত ও জ্বলন্ত হয়েই বিরাজ করছে।

Harun.Habib's picture

১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কি সম্ভব?

যুক্তরাষ্ট্রের গ্গ্নোবাল ক্রিমিনাল জাস্টিস দফতরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মি. র‌্যাপ চতুর্থবারের মতো বাংলাদেশ সফর করে মন্তব্য করলেন :বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের যে বিচার চলছে তা সঠিকভাবেই এগোচ্ছে এবং এতে তিনি সন্তুষ্ট।

তিনি দুই দিন ধরে পর্যবেক্ষণ করেছেন ট্রাইব্যুনালের কার্যক্রম, কথা বলেছেন আসামি ও সরকারপক্ষের সঙ্গে, এমনকি দেশের সুশীল সমাজের সঙ্গে। তার মন্তব্য, বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত সঠিকভাবে অগ্রসর হচ্ছে, আসামিপক্ষের যদি কোনো বিষয়ে আপত্তি থাকে তাহলে তারা আপিল করতে পারবেন। বিচার শেষ হয়ে যায়নি।

AMM.Sawkat.Ali's picture

সাভারের দুর্ঘটনা-উত্তর প্রশ্নাবলি

সাভারের ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন নিয়ে বিতর্ক চলছে। এর পূর্ববর্তী তিনটি কারখানায় অগ্নিজনিত দুর্ঘটনায়ও বহু শ্রমিক প্রাণ হারিয়েছিল। ওই সময় দাবি উঠেছিল, দায়ী মালিকদের শাস্তি দিতে হবে। তা হয়নি। সাভারের দুর্ঘটনার কারণ ভিন্নতর হলেও একই দাবি সংগত কারণেই পুনরায় উত্থাপিত হয়। এবার ভবনের মালিক ও ভবনে অবস্থিত পোশাক কারখানার মালিকরা পার পাননি। তাঁরা গ্রেপ্তার হয়েছেন। থানা পুলিশ বাদে শ্রম বিভাগ থেকেও মামলা রুজু করা হয়েছে। অনেকে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। শাস্তির মাত্রা শেষ পর্যন্ত কী হবে, তা সংশ্লিষ্ট আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

Kazi.Siraj's picture

দুই নেত্রীর চেয়ার বদলের সংলাপে জাতির কি লাভ

দুই নেত্রীর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে সারা দেশের রাজনীতি-সচেতন মানুষ, বিশেষ করে সুশীল সমাজের ভেতর বেশ উপভোগ্য বিতর্ক জমে উঠেছে। প্রথমেই বলা দরকার, সব রাজনৈতিক দল বা বর্তমানে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনা-সংলাপের কথা না বলে শুধু দুই নেত্রীর কথা উঠছে কেন? বেশি ব্যাখ্যার বোধহয় দরকার নেই। আগামী (দশম) জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই এই সংলাপের বিষয় এসেছে। জনগণের সঙ্গে নূ্যনতম সংশ্লিষ্টতা আছে, তেমন সব দলই প্রত্যক্ষ-পরোক্ষভাবে আওয়ামী-বিএনপি বলয়ের সঙ্গে আছে।

WatchDog's picture

'যেদিন পরবে না মোর পায়ের চিহ্ন...' WD

 photo 06-4_zpsb07b8aec.jpg
নাম প্রকাশে অনিচ্ছুক অবসর প্রাপ্ত একজন সেনা অফিসারের সাথে দেশ নিয়ে কথা বলছিলাম। মেরুকরণের সুনামিতে ভেসে এই জেনারেল কোন বন্দরে ঠাঁই নিয়েছেন কথা বার্তায় কিছুটা হলেও আন্দাজ করা গেছে। বিত্ত বৈভবের সমুদ্রে ভাসছেন তিনি। কেবল দেশে নয়, বিদেশেও জমিয়েছেন সম্পদের পাহাড়। সরকারের সুনজর ছাড়া বাংলাদেশের একটা তেলাপোকাও অতিরিক্ত তেল শিকার করতে অক্ষম, এমনটাই আজকের

Md. Galib Mehdi Khan's picture

নৌ পথে আর দুর্ঘটনা নয়।

image_36816.jpg
নদীমাতৃক আমাদের এই জনপদের এক সময়ের অত্যাবশ্যকীয় বাহন নৌযান। গত কয়েক দশকে সড়কপথে যাতায়াতের সুযোগ অনেকটাই বৃদ্ধি পেলেও আজো এর আবেদন কমেনি এতটুকু। সড়ক পথের ব্যাপক দুর্ঘটনা ও ব্যয়বাহুল্যের বিপরীতে আরামদায়ক ও তুলনামূলক কম খরচে যাতায়াতের সুবিধার্থে অনেক যাত্রী এখনো সড়কপথের পরিবর্তে নৌপথে চলাচলেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাছাড়া এখনো এ দেশে এমন অনেক এলাকা

MasumKabir's picture

বজ্রমুষ্ঠি

মানবতার পতন অন্ধ গলির পথ, দূর্গন্ধ কর্দমাক্ত,
তীক্ষ্ণ বিচ্ছুর সায়ানেট দংশন, নির্মম নির্দয় বিষাক্ত।
স্বধীনতার সাধ বিষাদময় উগ্লানো থুথু, পতাকা সিক্ত,
শয়তানের বর্ম ব্যবহৃত ধর্ম, মনুষ্যমত পরিত্যাক্ত।

উগ্রবাদ উল্লুকের উন্মাদী প্রভুত্য, পাষন্ড মাত্রাতিরিক্ত,

Syndicate content